লন্ডনে তরুণ এক্টিভিস্টদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেছেন তরুণ অনলাইন এক্টিভিস্ট ও সংগঠক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও মুহাম্মদ সাইফুজ্জামান রাব্বি।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের উপস্থিতিতে গত ১৯ জুন সোমবার তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগ দেন।
এসময় লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান প্রসঙ্গে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি পবিত্র কোরআনে কারিম, হযরত রাসুলুল্লাহ সা. ও খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণের মধ্যেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত। বাংলাদেশ খেলাফত মজলিসের গৃহীত কর্মসূচির সাথে একমত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছি। আমি আমৃত্যু আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যেতে চাই। মহান আল্লাহ পাক আমাকে সেই তাওফীক দান করুন। সংবাদ বিজ্ঞপ্তি

