সিসিক নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সারেতে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সারেতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিসিএর সাবেক সভাপতি এডেলস্টন মসজিদের চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মরহুম মাহমাদুর রশীদের স্মরণে সভা ও মরহুমের মাগফরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ২৭ মে সারে এলাকার উয়েব্রিজে বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবী এনায়েত খানের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ স¤পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, সারে আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা নাঈম আহমেদ, সাংবাদিক মিছবাহ জামাল, সমাজসেবক জয়নাল আবেদিন, সারের বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, চ্যারেটি সংস্থার সদস্য তাজুল ইসলাম কোরেশি, মোহাম্মদ শামিম আহমেদ, ফখর উদ্দিন আহমেদ, মসলি মসজিদ ও ইসলামিক সেন্টারের সভাপতি আতাহার হোসেন চৌধুরী, আওলাদ চৌধুরী ও মাহফুজ খান প্রমুখ।
সভায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ের পথ সুগম করার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহŸান জানানো হয়। পরে বিসিএর সাবেক সভাপতি এডেলস্টন মসজিদের চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মরহুম মাহমাদুর রশীদের রুহের মাগফরাত কামনায় দোয়া পরিচালনা করেন সৈয়দ আমিরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

