পুরুষের সুস্বাস্থ্য রক্ষায় প্রয়োজন বিশেষ মনোযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩
মিডল্যান্ডের জিপি ডাঃ মোহিত মান্দিরাত্ত জানিয়েছেন কী করে একটি সুস্থ, সুখী জীবনযাপন সম্ভব। সুস্থ শরীর ও মনের জন্য আমরা ব্যক্তি, পরিবার ও কমিউনিটি হিসেবে অনেক কিছুই করতে পারি।
উল্লেখ্য, ডা. মান্দিরাত্তের জন্ম ও বেড়েওঠা বার্মিংহামে । তিনি আইসিবি’র ব্ল্যাক কাউন্টির একজন জিপি পার্টনার এবং জিপি ট্রেইনার হিসেবে কাজ করেন। তিনি বিবিসি ব্রেকফাস্ট এবং টুইটারে DoctorMoMan নামে সুপরিচিত।
নিচে সুস্বাস্থ্যের জন্য কিছু টিপস দেওয়া হলো:
টাইপ টু ডায়বেটিস এড়াতে করণীয়: টাইপ টু ডায়বেটিস এড়াতে সুষম খাবার খেতে হবে। দক্ষিণ এশিয়ার কমিউনিটির মধ্যে টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হওয়ার হার বেশি। এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে জীবনযাপন একেবারে পাল্টে যেতে বাধ্য। লবন, চিনি এবং পছন্দের অস্বাস্থ্যকর খাবারের মতো আমদের পছন্দের খাবারগুলো খাওয়ারো কিছু পদ্ধতি আছে। সেক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কমে যায়।
সক্রিয় থাকুন :
প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন (এর মধ্যে ১৫ মিনিট জোরালোভাবে)। আপনার বয়স যদি ৬৫-এর ওপরে হয় তাহলে প্রতিদিনই সক্রিয় থাকা খুবই জরুরী। খোলা বাতাসে হাঁটা বা সাইক্লিং-এর মতো লো-ইমপেক্ট ব্যায়াম আপনার জয়েন্টের জন্য খুবই কার্যকর হতে পারে। তবে বাইরে ঠান্ডা থাকলে আপনি সাঁতার বা বাড়িতেই ব্যায়াম করার চেষ্টা করতে পারেন। যেমন যোগ বা পাইলেটস ব্যায়াম আপনার শরীরের বল বাড়াবে। ব্যায়ম করার জন্য আপনার অনেক দামি ও প্রচুর সরঞ্জামের প্রয়োজন নেই। আপনার যদি কোন স্বাস্থ্যগত সমস্যা থাকে বা অন্য কোন ইস্যু নিয়ে সমস্যা থাকে তাহলে আপনার উচিত জিপির সঙ্গে কথা বলে ব্যায়াম শুরু করা।
ভ্যাকসিন নিন:
ভ্যাকসিন আপনাকে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দেবে। আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়, গর্ভবতি হন , এনএইনএস কর্মী বা সমাজকর্মী হিসেবে ফ্রন্টলাইনে কাজ করেন তাহলে কোভিড ভ্যাকসিন ছাড়াও আপনি প্রতি বছর ফ্লুর ভ্যাকসিন নিতে পারেন। বয়স ৬৫-এর বেশি হলে আপনার Pneumococcal (PPV) vaccine নিতে পারেন। একে অনেকেই নিউমোনিয়া ভ্যাকসিন হিসেবে অভিহিত করে। সত্তোরর্ধ্বদের জন্যও বিশেষ ভ্যাকসিন রয়েছে। এ ব্যাপারে আরো জানতে দেখুন nhs.uk/vaccinations
ধূমপান ও তামাক ছাড়ুন :
সব ধরনের তামাক আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিড়ি, সিগারেট, সিসা, পান, গুটখা—সব ধরনের ধূমপানই ক্ষতিকর। আপনি সাহায্য নিলে এই অভ্যাস ছাড়তে পারবেন। এ ব্যাপারে আপনি বিনা পয়সায় বিশেষজ্ঞদের পরামর্শ ও উৎসাহ পেতে পারেন। এ জন্য আপনি স্থানীয় Stop Smoking Service- এর সাহায্য নিতে পারেন।
চাপ কমান:
আপনার রোজকার রুটিনে চাপ কমানোর জন্য আলাদা করে সময় রাখুন। এ সময় আপনি মেডিটেশন করতে পারেন বা কোন সৃজনশীল কাজ। ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এ ব্যাপারে আরো পরামর্শ পেতে যোগাযোগ করুন www.nhs.uk
আবেগজনিত সহায়তার জন্য মানুষের সঙ্গে মিশুন
অস্থির বা হতাশাগ্রস্ত হলে কারো সঙ্গে কথা বলুন। যার সঙ্গে কথা বলবেন তিনি আপনার পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশি বা ধর্মীয় নেতা হতে পারে।
স্বাস্থ্যসেবা কর্মীর সঙ্গে কথা বলুন :
আপনার ভাবনা, অনুভূতি বা আচরণ আপনার রোজকার কাজে সমস্যা তৈরি করলে আপনি স্বাস্থ্যসেবা কর্মীর সঙ্গে কথা বলতে পারেন। আপনার জিপি হয়তো আপনাকে এনএইচএস টকিং থেরাপিস্টের সহায়তা নিতে বলতে পারেন। এছাড়া আপনাকে ভিজিট করতে বলা হতে পারে www.nhs.uk/talk -সাইটে। এছাড়াও এনএইচএস আপনাকে mental health services –এর সহযোগিতা নেয়ার পরামর্শ দিতে পারে। অন্য কোন সংস্থার সঙ্গে যোগাযোগ করার কথাও বলতে পারে।
এনএইচএস হেলথ স্ক্রিনিং-আপনার এমওটি
ডা. মান্দিরাত্তি বলেন, আমি সব সময় আমার রোগী ও বন্ধুদের এনএইচএসের স্ক্রিনিং প্রোগ্রামের সুযোগ নেয়ার পরামর্শ দেই। এর মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিগুলো চিহ্নিত করা সহজ হয়। এমন অনেক অসুখই থাকে যা দেখা বা বোঝা যায় না।
এনএইচএস স্ক্রিনের মাধ্যমে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি চিহ্নিত করা সম্ভব। এর মধ্যে আছে: বাউয়েল ক্যান্সার স্ক্রিনিং—৬০ থেকে ৭৪ বছরের ব্যক্তিদের জন্য বাড়িতে টেস্টিং কিট পাঠানো হয়। এর নাম ফিসেল ইমিউনোক্যামিক্যাল টেস্ট (সংক্ষেপে ফিট কিট)। এনএইচএস এই কিট সরবরাহ করে। এই টেস্টের আওতায় ক্রমান্বয়ে ৫০-৫৯ বছরের ব্যক্তিদেরও অন্তর্ভূক্ত করা হবে। ৭৫-এর বেশি বয়সীরা এই কিটের জন্য আবেদন করতে পারেন। এতে অল্প কিছুটা স্টুলের নমুনা নি পরীক্ষা করা হয়। এতে রক্ত আছে কিনা সেটাই পরীক্ষা করে দেখা হয়। স্টুলে রক্ত থাকা বাউয়েল ক্যান্সারের লক্ষ্মণ।
অ্যাবডোমিনাল অর্টিক অ্যানুরিসম (এএএ) স্ক্রিনিং:
৬৫ বা তার চেয়ে বেশি বয়সীদের জন্য এই স্ক্রিনিং। এতে আল্ট্রাসাউন্ডের মাধ্যেমে পরীক্ষা করা হয়। এএএ সমস্যা দেখা দিলে তা প্রাণঘাতি হয়ে উঠতে পারে।
ডায়বেটিক আইন স্ক্রিনিং: ১২ বা তদুর্ধ্বো বয়সীরা ডায়বেটিক আইন স্ক্রিনিং-এর সুযোগ পারেন। এতে চোখের সমস্যা পরীক্ষা করা হয়।
আরো তথ্য জানার জন্য আপনারা এনএইচএস-এর স্ক্রিনিং প্রোগাম বা www.nhs.uk ভিজিট করতে পারেন।
অন্য পরীক্ষা
ইউকের অন্তত পাঁচ মিলিয়ন মানুষ ব্লাড প্রেসারে আক্রান্ত। তবে তারা বিষয়টি জানে না। দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে এই ঝুঁকি বেশি। বেশিরভাগ সময়ই এর কোন লক্ষণ থাকে না। যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ৪০-এর বেশি বয়সীদের জন্য NHS health check –এর আওতায় কিছু কিছু ফার্মাসি, আপনার জিপি প্র্যাকটিসের কাছে বিনা পয়সায় বিপি মাপার সুযোগ রয়েছে। ডা. মান্দিরাত্তি বলেন, ’উচ্চ রক্তচাপ চিকিৎসাযোগ্য একটি সমস্যা । আপনার জিপি আপনাকে ডায়েট, ব্যায়াম এবং চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেবেন।‘
কোলস্টেরল পরীক্ষার জন্য রক্ত পরীক্ষা
কোলস্টেরল পরীক্ষার জন্য আপনি একটি রক্ত পরীক্ষাও করতে পারেন। সেটাও বিনা মূল্যে। এটা এক ধরনের ধমণিতে জমা হওয়া এক ধরনের চর্বি। এর কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও
বয়সের সঙ্গে পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়তে থাকে। ৫০-এর বেশি বয়সী সেসব পুরুষের পরিবারে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) রক্ত পরীক্ষার জন্য অনুরোধ করতে পারেন। এতে একটি প্রোটিন লেভেল পরীক্ষা করা হয়। ক্যান্সার হলে এই প্রোটিন স্তর বেড়ে যায়। তবে প্রোটিন স্তর বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনার প্রোস্টেট ক্যান্সর হয়েছে। প্রোস্টেট ক্যান্সার সাধারনত প্রাথমিক স্তরে ধরা পড়ে না। তবে যদি ঘন ঘন প্রস্রাব হয়, সিমেন বা ইউরিনে রক্ত দেখা যায়, প্রস্রাবের সময় যদি জ্বালাপোড়া হয় বা প্রস্রাবের গতিতে যদি কোন সমস্যা হয় তাহলে আপনার উচিত যত দ্রুত সম্ভব আপনার জিপির পরামর্শ নেয়া। আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি পরীক্ষার জন্য যোগাযোগ করুন Prostate Cancer UK risk checker.
স্বাস্থ্য বিষয়ে প্রোঅ্যাক্টিভ হোন
ডা. মান্দিরাত্তি বলেন, ‘আমাদের কমিউনিটিতে ক্যান্সার নিয়ে আলোচনার খুব একটা চর্চা নেই। শরীরিক পরীক্ষার ব্যাপারেও মানুষ খুব একটা উৎসাহী নয়। বহু মানুষই এ ব্যাপারে দেরি করে ফেলে। অনেকেই অসুস্থতা নিয়ে কথা বলতে চায় না। তারা লজ্জা পায়। আবার অন্য কারো ওপর নির্ভরশীলও হতে চায় না। আমাদের সতর্কতামূলক লক্ষণগুলো সম্পর্কে সতর্ক হতে হবে এবং কথাও বলতে হবে।‘
তিনি আরো বলেন, ‘আপনার পরিবারে যদি ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে আপনি উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষগুলোকেও বিষয়টি জানিয়ে রাখুন। আগেই ধরা পড়লে ক্যান্সারের চিকিৎসাও কঠিন নয়। সেরে ওঠার সম্ভাবনাও অনেক বেশি থাকে।‘
টেস্টিকুলার ক্যান্সারও খুব সাধারণ নয়
টেস্টিকুলার ক্যান্সারও খুব সাধারণ নয়। ১৫-৪৯ বছর বয়সী পুরুষরা এই ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। টেস্টিক্যালসের মাপ ও ওজন নিয়মিত পরীক্ষা করলে সহজেই এই ক্যান্সার ধরা পড়ে।
ষাটোর্ধ্ব বা কিছু সময় আরো কম বয়সী পুরুষরা ব্রেস্ট ক্যান্সারও আক্রান্ত হয়। যদিও এ ধরনের ঘটনা বেশ বিরল। কাজেই পুরুষদের জন্যও বুক, বগল, কলার বনের চামড়ার রঙে ও ধরনের পরিবর্তনের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। নিপল থেকে কিছু বের হচ্ছে কিনা তার দিকেও খেয়াল রাখতে হবে।
ডা. মান্দিরাত্তি বলেন, ‘এগুলো করতে অনেকেরই অস্বস্তি হতে পারে। তবে আপনার শরীর কেমন তা আপনি নিজেই সবচেয়ে ভালো জানেন। আপনার যদি হঠাৎ ব্যথা শুরু হয় এবং ব্যথা অব্যাহত থাকে, যদি কোন ল্যাম্প পান, রক্তপাত হয় তাহলে আপনার উচিত পেশাদার চিকিৎসককে দিয়ে একবার দেখিয়ে নেয়া।
তিনি আরো বলেন, ‘এমন কোন লক্ষণ যদি থাকে যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না অথবা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাহলে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলবেন। গত তিন সপ্তাহ ধরে কফ বা কাশি হচ্ছে, প্রস্রাব-পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে বা পায়খানার ধরন বা রঙে পরিবর্তন এসেছে—এমন লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।‘
ডা. মান্দিরাত্তি বলেন, ‘বেশিরভাগ সময়ই এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু থাকে না। তবে আমরা আগেই সমস্যা চিহ্নিত করতে চাই। যেন চিকিৎসায় দ্রুত আপনাদের সাহায্য করা যায়। ‘
টিকা নিন : কোভিড নাইন্টিনের প্রথম দুই ডোজ ভ্যাকসিন নেয়ার সময় এখনো আছে। কোভিড নাইন্টিন এখনো আমাদের ছেড়ে যায়নি। আপনার যদি ভ্যাকসিন নেয়া থাকে তাহলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
আজই আপনার কোভিড নাইন্টিন ভ্যাকসিন বুক করুন
আপনি nhs.uk/COVIDvaccine ওয়েবসাইট ভিজিট করে আপনার কোভিড নাইন্টিন ভ্যাকসিন বুক করতে পারেন। এছাড়াও নিচের কিউআপ কোড স্ক্যান করে অথবা ১১৯ নাম্বারে কল করতে পারবেন। আর এনএইচএস এর বিভিন্ন সেবা সম্পর্কে জানতে www.nhs.uk/nhs-services ওয়েবসাইট ভিজিট করুন।

