খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের অভিষেক ও বিজয় মেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের (কেডিএ) অভিষেক ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অভিষেক ও বিজয় মেলার আয়োজন করা হয়। এতে লন্ডনে বসবাসরত খুলনা বিভাগের সকল জেলার শতাধিক প্রবাসীরা অংশ নেন।
এতে সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকআমিনুর রহমান ও সহ সভাপতি কানিস ফাতিমার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। সমবেত জাতীয় সংগীত ও শিশুদের চিত্রাঙ্কন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের পর্যায়ক্রমে আগত অতিথিদের বক্তব্য, কমিটি পরিচিতি, খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনমত পত্রিকার চীফ এডিটর সৈয়দ নাহাজ পাশা, ডা. হোসনেয়ারা হক পিনু, ডক্টর শাহেদ রহমান, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের প্রাক্তন স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, একাউন্টেন্ট আবু সাজ্জাদ, সাংবাদিক বাতিরুল হক সরদার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কেডিএ-এর নতুন কমিটিকে সাধুবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান, শেখ কামরুল হাসান তুষার, সৈয়দ ইমরুল হাসান ও মুরাদ মাহমুদ তাদের বক্তব্যে সংগঠনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সকলকে একত্রে কাজ করার প্রত্যয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সংগঠনের সভাপতি ইমাম হোসেন শুভেচ্ছা বক্তব্যে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে বাংলাদেশের জাতীয় বিশেষ দিবস উদযাপনসহ বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি চর্চায় কেডিএ ভিশন -২০২৫ পরিকল্পনা প্রকাশ করেন। পরবর্তীতে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
অভিষিক্ত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি বি এম ওবায়দুল হক আজমীর ও কানিস ফাতিমা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া, কোষাধ্যক্ষ নাজমুস সাকিব, সহ কোষাধ্যক্ষ বি এম শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ও ফয়সাল জামিল, প্রেস ও মিডিয়া সম্পাদক শাহীন খুর্শিদ, সাংস্কৃতিক সম্পাদক রাজ হাসান, ক্রীড়া সম্পাদক জিএম শাহিদুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তৃপ্তি পোদ্দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আওয়াল এবং কমিউনিটি বিষয়ক সম্পাদক মো. রিপন হাওলাদার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক রাজ হাসান ও অতিথি উপস্থাপিকা রিংকু দে। এ পর্বে নৃত্য পরিবেশন করেন প্রাপ্তি এবং সংগীত পরিবেশন করেন ইনা খান, শরীফ, রুমু ,রিংকু দে। পরে হাসান রাজার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বটি সমাপ্ত হয়।
বিজয়মেলা ও কমিটি অভিষেক-২০২২ এর পুরো অনুষ্ঠান জুড়ে খুলনা ডিভিশনের সকল জেলার ইতিহাস, ঐতিহ্য ও কেডিএ-এর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া। যা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি ও চায়ের ষ্টল।
উক্ত অনুষ্ঠানটি পৃষ্টপোষকতা করায় সংগঠনের পক্ষ থেকে লন্ডনিয়াম সলিসিটর্স, স্মার্ট বি’স, মাই বিউটি হাব, এক্সেল টিউটর্স, প্লানেট হোমিওপ্যাথি, হারবাল ও হিজামা সেন্টার, লন্ডন স্কুল অফ কমার্স এন্ড আইটি, টাক্সসল অ্যাকান্ট্যান্টসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে আগত সবাইকে কেডিএ-এর ভবিষ্যতের সকল কর্মসূচিতে পাশে থাকার আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

