নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন : মাহতাব মিয়া সভাপতি, আব্দুল হাই সেক্রেটারি, নুরুল কাস রিপন ট্রেজারার নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩
রাজু আহমদ : নবীগঞ্জের আর্থ-সামাজিক ও শিক্ষার মান উন্নয়ন তথা একটি শিক্ষিত জনপদ গঠণের স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করে ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে । দীর্ঘ পথ পরিক্রমায় বার্মিংহামে এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসী ও সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি এবং বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৮ জানুয়ারী রবিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল ব্যাংকুয়েটিং হলে প্রথমপর্বে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিজিএম অনুষ্ঠিত হয় ।
নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিদায়ী সভাপতি মোজাহিদ মিয়া মোতাহের এর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল শহীদ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনাল আহমদ চৌধুরী । এর পর নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিগত বছরের আর্থিক রিপোর্ট প্রকাশ করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চুনু,ব্যারিস্টার আতাউর রহমান,ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মাহতাব নুরুল ইসলাম, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবু তাহের এমবিই, মাহতাব মিয়া, তমিম চৌধুরী, ফিরুজ খান, আবু সোফিয়ান, হাবিবুর রহমান রানা, মৌলুদ খান, শাহ আলী হায়দার, আবু ইউসুফ চৌধুরী, আলহাজ বদিউজ্জামান, জাবেদ হোসেন, সাইদুর রহমান সাঈদ, হাদিস মিয়া, মইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, আঙ্গুর মিয়া, ফখরউদ্দিন, নুরুল কাস রিপন, আব্দুল হাই, আবুল কাসেম চৌধুরী, খয়রুল হোসেন, বদরুল ইসলাম, আলতাব আহমদ, আবু তাহের, আব্দুল ওয়াদুদ, শামীম আহমদ, কমর উদ্দিন জুলহাস, আব্দুস শহীদ, শামীম খান, মুফতি মিয়া, শামীম বোরহানী, উকিল মিয়া, মোতাহের চৌধুরী, আব্দুল ইকবাল, মর্তুজা মিয়া, জিলা মিয়া, আবুল ফয়েজ, নজির মিয়া, দিলাল আহমদ চৌধুরী, আতিকুর রহমান, আবদাল মিয়া, রাজীব আহমদ চৌধুরী, জেবায়ের হোসাইন প্রমুখ।
দ্বিতীয় পর্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু ও এডভোকেট মৌলুদ খান আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন । এতে সভাপতি হিসেবে মাহতাব মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাই ও কোষাধ্যক্ষ হিসেবে নুরুল কাস রিপন সহ ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা কর হয় l এছাড়া গোলাম হোসেন চৌধুরী ও আনোয়ার মিয়াকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয় ।
নবীগঞ্জ উপজেলার শিক্ষার উন্নয়নে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কাজের ধারা অব্যাহত রেখে সংগঠনের আগামী দিনের কর্মকান্ড আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।
নবীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সেবা প্রদান ও সকল ট্রাস্টির সহযোগিতা ও আর্থিক অনুদানের ফলে প্রতিষ্ঠানটিকে ১১ শতক ভূমিতে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট (নিচ তলা সম্পূর্ণ) নিজস্ব ভবন দাঁড় করাতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিপুল সংখ্যক নতুন ট্রাস্টিকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

