লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের নির্বাচন ২০ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন আগামী ২০ নভেম্বর পূর্ব লন্ডনের দারুল উম্মাহ সংলগ্ন কেয়ার হাউজে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নিয়োগ প্রদান করেছেন।
নির্বাচন কমিশনাররা হলেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল বারী, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল জলিল, মাসহুদুল হক, ইকবাল আহমেদ ও বাশির আলী।
নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং প্যানেলকে আগামী ২১ অক্টোবর এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্বাচন কমিশন আহবান জানিয়েছেন। ২৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৯ অক্টোবরের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে ৫’শত পাউন্ড, কোষাধ্যক্ষ পদে ৩’শত , অন্যান্য পদে ২’শত ও নির্বাহী পদে ১’শত পাউন্ড মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

