সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খানের সঙ্গে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২২
রাজু আহমেদ :: যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মিডল্যান্ডস শাখা। পাশাপাশি তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর সোমবার বার্মিংহামের স্মলহীথের পানসী রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী ছাড়াও বার্মিংহাম ও মিডল্যান্ডস আওয়ামীলীগের সিনিয়র নেতৃবন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন। সভার শুরুতে সংবর্ধিত অতিথি কাউন্সিলর আফতাব হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ মিডল্যান্ডস শাখার সভাপতি লোকমান চৌধুরী আর সঞ্চালনায় ছিলেন সাধারণ স¤পাদক আছকর উদ্দিন দুলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়াদ আহমদ ছাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্ছু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দিন, মিডল্যান্ডস আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম সদস্য ওয়াসিমুজ্জামান, বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী ও মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাব মিয়া রাজা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন কাজী, বার্মিংহাম আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মিয়া, মিডল্যান্ডস আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাদিক আহমদ, বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক শিপন আহমদ, বার্মিংহাম জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি আব্দুল বারী আজাদ,সাধারণ সম্পাদক লোকমান হোসেন চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সহ সভাপতি সানাওর আহমদ, মিডল্যান্ডস সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খালেদ আহমেদ ও জালাল উদ্দিন প্রমুখ।

