জিসিএসই পরীক্ষায় রুমানার কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাজ্যের ব্রাডফোর্ড এর হানসন স্কুল থেকে জিসিএসই পরীক্ষায় রুমানা বেগম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। সে চারটি বিষয়ে ডাবল এ স্টার ও পাঁচটি বিষয়ে এ স্টার এবং একটি বিষয়ে এ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে। তার এই রেজাল্টে তার বাবা-মা আত্মীয়-স্বজনসহ কমিউনিটির সকলেই অত্যন্ত আনন্দিত।
রুমানা ব্রাডফোর্ড শহরের বাসিন্দা কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ আনোয়ার হোসেন ও রাহেলা বেগমের মেয়ে। তিন বোন ও এক ভাই এর মধ্যে রোমানা সবার ছোট।
তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামে। রুমানার ভবিষ্যতে লেখাপড়া করে একজন স্থপতি হতে চায়। রুমানার উজ্জ্বল ভবিষতের জন্য তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

