রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন : বদরুল-মীরু-আনছার পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে ঘর প্যানেলের প্রার্থীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।গত ১৭ মে মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত এই পরিচিত সভায় বদরুল-মীরু ও আনছার পরিষদের ২১ জন প্রার্থীকে উপস্থিত ট্রাস্টিবৃন্দের সামনে পরিচয় করিয়ে দেয়া হয় ।প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাসুদ আহমদ । নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ফজল উদ্দিন। বক্তব্য রাখেন কবির উদ্দিন, আব্দুল গফুর, সফিক উল্লাহ মিসলু, আব্দুর রাজ্জাক, নেসার আলী সমছু, কাউন্সিলার উসমান গনি, খালিশ মিয়া,ফজলু মিয়া, তহুর আলী, সুফি মিয়া, হিফজুর রহমান, শাহ মুনিম, আব্দুল কাইয়ুম, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আব্দুল কুদ্দুস, সার্জন খান, আয়াস আহমদ, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আজাদুর রহমান আজাদ, হারুনুর রশীদ, রশীদ আহমদ, কয়ছর আহমদ, মোহাম্মদ আলী জিলু, মোঃ সুরুক মিয়া,রুহুল আমিন দোলন, মশাহিদ আলী, সাংবাদিক এনাম চৌধুরী, শামীম আহমদ, আজম আলী, সানু চৌধুরী,আলমাছ খান, বাবুল খান, আবুল কালাম, আবুল ফয়েজ, আতিকুর রহমান, আশিক আলী, ফয়জুর রহমান ফয়েজ।

এছাড়াও বক্তব্য রাখেন ঘর প্যানেলের সভাপতি প্রার্থী কমিউনিটির পরিচিত মূখ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী (বর্তমান সাধারণ সম্পাদক) মিজানুর রহমান মীরু, কোষাধ্যক্ষ পদ প্রার্থী মোঃ আনসার মিয়া, সহ-সভাপতি বাহা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সিবাক আহমেদ, সদস্য সচিব প্রার্থী আছাওর আলী, সাংগঠনিক পদ প্রার্থী আলীম আল রাজি জামাল, দপ্তর সম্পাদক প্রার্থী আলী হোসেন, সদস্য সলিসিটর জাকির আহমদ, আসক আলী, বাবলা আহমদ লেবু ও আব্দুর রহিম প্রমূখ।
বক্তারা ঘর প্যানেল কর্তৃক ঘোষিত ইশতেহার বাস্তবায়নের জন্য ২১ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান । সংবাদ বিজ্ঞপ্তি

