লন্ডনে এক সংবর্ধনাকে ঘিরে বিএনপির মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২২
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে ঘিরে এক মিলনমেলা বসেছিল লন্ডনে। প্রবাসী মৌলভীবাজারবাসীর ব্যানারে মঙ্গলবার রাতে শাহীনকে সংবর্ধনা দেয়া হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ অদুদ আলমের সভাপতিত্বে লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেক এবং বদরুজ্জামান সেলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসিকুর রহমান আশিক, ফারুক মাহফুজ হোসাইন, শাফি আহমেদ, ইকবাল হোসেন, পারভেজ মল্লিক, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, গোলাম রব্বানি সোহেল, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, খছরুজ্জামান খছরু, নাসিম আহমেদ চৌধুরী দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ এবং এমদাদ হোসেন টিপু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, আহাদ আহমেদ ও জাহাঙ্গীর আলম সিমু। সংবাদ বিজ্ঞপ্তি

