যুক্তরাজ্য বিএনপি নেতা বদরুল ইসলাম কয়েছের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা ও যুক্তরাজ্য বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২
গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেনকেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সসম্পাদক মাহিদুর রহমান। এছাড়া বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। গণমাধ্যমে প্রেরিত পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোক বার্তায় তারা বলেন, বদরুল ইসলাম কয়েছের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুম বদরুল ইসলাম কয়েছ সকলের কাছে একজম সজ্জন, সাহসী, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। রাজনীতির পাশাপাশি তিনি সর্বদা নিজেকে কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী নেতাকে হারালাম। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং যুক্তরাজ্য বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে মরহুম বদরুল ইসলাম কয়েছ যে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

