জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২
যুক্তরাজ্যে বসবাসরত জুড়ীবাসীদের সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১২ এপ্রিল মঙ্গলবার লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম রেজা, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদর উদ্দিন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউ.কে’র সাবেক সভাপতি ফারুক আহমেদ, ইউনুছ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাব-এর ট্রেজারার সালেহ আহমদ, আব্দুস সামাদ রাজু, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান কয়েছ, ট্রেজারার এম এ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, আসরাফুল হক জালাল, কমিউনিটি লিডার মোহাম্মদ আবুল কালাম (বিসিএস), আতিকুর মিয়া সুমন, তাজুল ইসলাম কোকিল, ফারুক উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আযহার উদ্দিন আহমেদ ওয়াসিম, ইমরানুল হক রাসেল, সলিসিটর সাদেকুর রহমান, শিক্ষক তারেক আহমেদ, ইখতিয়ার মিয়া মাসুম, মাসুম রনি, তাছভীর আহমেদ ফাহিম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

