গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২২
গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৯ এপ্রিল শনিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুইটিং হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন তুহিন মোল্লা, তোবারক হোসেন ও মোস্তাক মোহাম্মদ শাওন।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার।বক্তব্য রাখেন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, ব্যাবসায়ী পারভেজ মল্লিক সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সমন্বয়কারী আইনজীবী এমদাদুল হক চঞ্চল, মাকসুদ আহমেদ সুমন, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, মো: কাইয়্যুম হাসান স্বপন, সুলতানা শেখ, সিমি সিফাত, নাসরিন মারসি, এম ডি এনামুল হক, মো: ইকরামুল হক, রাসেল আহমেদ, মহিতুর রহমান, এডভোকেট ইফফাত আরা ,মাইশা রহমান শেখ, ড: ফাতেমা প্রমুখ।

সংগঠনের সদস্য সচিব নাহিদ নেওয়াজ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ জাতি ও ইউক্রেনসহ গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জয়নুল আবেদীন চৌধুরী। পরে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত শিশুদের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

