বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় যুক্তরাজ্য বিএনপ’র নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২২
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক লিলু মিয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্বনাথ থেকে সিলেটে ফেরার পথে রাতের অন্ধকারে পূর্বপরিকল্পিতভাবে উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা লিলু মিয়ার উপর সন্ত্রাসীরা হামলা করেন। অভিলম্বে লিলু মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত শুক্রবার ০১ এপ্রিল রাতে বিশ্বনাথ থেকে সিলেটে ফেরার পথে এক সন্ত্রাসী হামলার শিকার হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

