বেফাকের মহাসচিব মাহফুজুল হকের লন্ডন সফর উপলক্ষে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২২
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হকের লন্ডন সফর উপলক্ষে লন্ডনের দায়িত্বশীল উলামায়ে কেরামদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জামেয়া দারুস সুন্নাহ লন্ডনের চেয়ারম্যান বিশিষ্ট আলেম মাওলানা গোলাম কিবরিয়া। এতে উপস্থিত ছিলেন দারুল উলুম ফর্ডোস্কার লন্ডন এর শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি মওসুফ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহ নূর মিয়া, মাওলানা মামনুন মহিউদ্দিন, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ মাওলানা নাজির উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শাব্বির আহমদ প্রমুখ। বৈঠক পরিচালনা করেন মুফতি ছালেহ আহমদ। বৈঠকে আগামী ১০ এপ্রিল রোববার জামেয়া দারুস সুন্নাহ মিলনায়তনে বাদ তারাবীহ বেফাক মহাসচিব শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হকের সাথে লন্ডনের সর্বস্তরের উলামায়ে কেরামদের নিয়ে একটি মতবিনিময় সভার পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে অংশ গ্রহণ করতে সকল প্রতি আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

