সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২২
সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ স¤পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও সাংগঠনিক স¤পাদক শামীম আহমেদসহ দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ মালিক ও সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ও দিক নির্দেশনায় অনুষ্ঠিত কাউন্সিলে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার অধীনস্থ সকল উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তৃণমূল কাউন্সিলারদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সদ্য সমাপ্ত সিলেট জেলা সম্মেলন ও কাউন্সিল সারা বাংলাদেশে একটি মডেল সম্মেলন ও কাউন্সিল হিসাবে বিবেচিত হবে।
অভিনন্দন বার্তায় এম এ মালিক ও কয়ছর এম আহমেদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে সিলেট জেলা বিএনপি আরও শক্তিশালী ইউনিটে পরিনত হবে এবং আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের কেন্দ্রীয় কর্মসূচীসমূহ সফলতা সাথে বাস্তবায়ন করবে। সেইসাথে তাদের সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ই¯পাত কঠিন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বন্দিশালা থেকে মুক্ত করবে বাংলাদেশর তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন বীরের বেশে।
পাশাপাশি বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী বাকশালি সরকারের গুম-খুন, নির্যাতন-নিপীড়ন, হামলা–মামলা উপেক্ষা করে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেট জেলা বিএনপি রাজপথে অগ্রণী ভ‚মিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি

