কলম একাডেমি লন্ডন’র মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২১
কলম একাডেমি লন্ডন’র একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব লেখক অধিকার দিবস উপলক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি ব্যক্তিত্ব ডা. গিয়াসউদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক, কবি নজরুল ইসলাম হাবিবী। এছাড়াও আলোচনায় অংশনেন বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কেএম আবুতাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, বিশিষ্ট সাহিত্যক শিব্বির আহমেদ তালুকদার, বিশিষ্ট সাহিত্যক আবদুল লতিফ, লেখক ও সাংবাদিক খাঁন জামাল নুরুল ইসলাম, সমাজসেবী একে আবদুল হান্নান, ব্যারিস্টার এনাম আজগর, শিক্ষক ও গবেষক রিয়াদ মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ সাহানা আক্তার, সাংবাদিক বদরুজ্জামান বাবুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশ বিদেশে জাতি ধর্ম নির্বিশেষে কলম একাডেমি লন্ডন বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশের পাশাপাশি সাহিত্যিকদের সম্মান ও সম্মাননার জন্য ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া সভায় বাংলাদেশ সরকারের প্রতি ‘লেখক মন্ত্রনালয়’ স্থাপনের দাবিকে জোরদার করার পাশাপাশি পল্লী পাঠাগার প্রতিষ্ঠা, পল্লী/গ্রামের লেখকদের সম্মান ও সম্মাননাসহ দেশ বিদেশে গবেষণাগার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

