|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ওসমানীনগরের কাগজপুরে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি

ওসমানীনগরের কাগজপুরে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১

সিলেটের ওসমানীনগরের কাগজপুরে বাংলাদেশ সরকার প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে সাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় ।

সংবাদ সম্মেলনে এ দাবির প্রেক্ষিতে যৌক্তিকতা তুলে ধরে বলা হয়- কাগজপুর হচ্ছে ওসমানীনগরের প্রাণকেন্দ্র। কাগজপুর একটি সেন্টার পয়েন্ট ও চার উপজেলার মিলনস্থল। এ এলাকার বুক চিরে সিলেট-ঢাকা মহাসড়কের অবস্থান। তদুপরি এলাকাবাসী বিনামূল্যে ৪৪ কোটি টাকার জায়গা দিতে প্রকিশ্রূতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাদিক আহমদ। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, উপদেষ্টা হান্নান মিয়া, উপদেষ্টা সৈয়দ শাব্বির আহমদ, আব্দুল ওয়াদুদ দীপক, আলী আহমদ, জুলফিকার আলী, সেলিম আহমদ প্রমুখ।
সভায় অভিযোগ করে বলা হয় যে, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগসাজস করে অন্য একটি অনুন্নত স্থানে জমি অধিগ্রহণের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করতে চায়।

বক্তারা বলেন, কাগজপুরে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা হলে শেরপুর অর্থনৈতিক অন্চলের হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা এবং স্থানীয় বাসিন্দাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। কাগজপুরে জায়গা চিহ্ণিত করা হলে মাটি ভরাটের জন্য প্রবাসীরা আর্থিক অনুদান দিবেন ।
টেকনিক্যাল কলেজের ব্যাপারে স্থানীয় এমপি মোকাব্বির খানের সাথে যোগাযোগ করলে তিনি ডিও লেটার পাঠান ও জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন ।

বক্তারা বলেন, কাগজপত্রসহ তিন ইউনিয়নে উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই টেকনিক্যাল কলেজ কাগজপুরেই স্থাপন করতে হবে বলে জোর দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top