সাংবাদিক মারুফ হাসানের পিতার ইন্তেকাল, আজ বাদ এশা শাহবাজপুরে জানাজা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা বর্ণ কম্পিউটার্স’র স্বত্বাধিকারী মাহবুব হাসান স্মরণ ও সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মারুফ হাসানের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা একেএম শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৬ জুন) সকাল পৌনে ৯টায় হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
একেএম শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে বুধবার বড়লেখা থেকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার (১৬ জুন) বাদ এশা বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

