ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জন্য ফ্রি মাস্টারক্লাস ২০ জুন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১
লকডাউন রেস্ট্রিকশনস বা বিধি নিষেধগুলো ধীরে ধীরে উঠে যাওয়ার প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস বারার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে নিরাপত্তার সাথে এবং বর্তমান নির্দেশনা ও আইনী বাধ্যবাধকতা অনুসরণ করে পুনরায় খুলে, তা নিশ্চিত করতে চায় কাউন্সিল।
বর্তমান এই সময়ে আপনার জন্য কী কী সহায়তা রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হলে ২০ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় ফ্রি মাস্টার ক্লাসে যোগ দেয়ার জন্য কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
এতে যোগদানকারীরা পাবলিক হেলথ, লাইসেন্সিং এন্ড সেফটি এবং হাই স্ট্রিট এন্ড টাউন সেন্টারস্ টিমের কর্মকর্তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
‘গেটিং ব্যাক টু বিজনেস মাস্টারক্লাস.. রোড টু রিকোভারি’ শিরোনামের এই বিশেষ অনলাইন ইভেন্টে যোগ দিতে আগ্রহীদের ইভেন্টব্রাইট ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রি করতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

