১৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে অনলাইন আলোচনা ও প্রশ্ন-উত্তর অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১
কোভিড-১৯ ভ্যাকসিন বা টিকা সম্পর্কে বারার বাসিন্দাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং এই টিকা নেয়ার গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ১৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় অনলাইনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাসিন্দারা ভ্যাকসিনেশন এবং এতদসংক্রান্ত যেকোন ধরনের উদ্বেগ তুলে মেয়র সহ প্যানেলের সামনে তাদের প্রশ্ন করতে পারবেন। এই প্যানেলে রয়েছেন মেয়র জন বিগস, কাউন্সিলর র্যাচেল ব্লেইক, ডাঃ সোমেন ব্যানার্জী, প্রফেসর কেভিন ফেন্টন এবং ডাঃ আনোয়ার আলী এমবিই।
এই ওয়েবিনার অর্থাৎ অনলাইন সেমিনারে অংশ নিতে আগ্রহীরা এখনই ইভেন্টব্রাইট এর ওয়েবসাইটে (www.eventbrite.co.uk) গিয়ে নাম নিবন্ধন করতে এবং নিজেদের প্রশ্নগুলো আগেভাগেই জমা দিতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে শেষে সকল প্রশ্ন ও উত্তর প্রকাশ করা হবে। নিবন্ধিত অংশগ্রহণকারীদেরকে অনুষ্ঠানের আগে এতে যোগ দেয়ার লিঙ্ক ইমেইলে পাঠানো হবে।
ভ্যাকসিন সম্পর্কিত এ ধরনের প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান এটিই প্রথম। টাওয়ার হ্যামলেটসের কমিউনিটিগুলো বিশেষ করে বাঙালি ও সোমালী কমিউনিটিকে নিয়ে এ ধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করবে কাউন্সিল। সংবাদ বিজ্ঞপ্তি

