|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. গৃহ পুননির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থ সহায়তা প্রদান

গৃহ পুননির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থ সহায়তা প্রদান


প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১

 

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের একটি দিনমজুর পরিবারকে গৃহ পুননির্মাণে অর্থসহায়তা প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। গতকাল রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে ঘরটি পুননির্মাণ নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এমএ হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি শিক্ষক শামীম আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, ব্লাড ডনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাজিম উদ্দিন ও রাসেল আহমদ, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাজু, সদস্য কাওসার মির্জা রনি, সাব্বির আবির, মুর্শেদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাফিজ বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নানবিধ সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর সময়ও নিজেদের পরিবার-পরিজন নিয়ে সবাই যখন উৎকণ্ঠিত তখন বড়লেখা ফাউন্ডেশন ইউকে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে একের পর এক সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে সরব থেকেছে।

 

এ সময় বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা সাবেক তিনবারের কাউন্সিলর আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সল রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, ট্রেজারার নাজমুল ইসলাম, কো-ট্রেজারার শাহেদ উদ্দিন, সাংগঠনিক সসম্পাদক আকবর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেমসহ সংগঠনের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী ইমন জানান, দিনমজুর আব্দুল হান্নান অর্থের অভাবে ঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমরা ঘরটি পুননির্মাণের উদ্যোগ নিই। বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউকের দায়িত্বশীলদের জানাই। এরপরই তারা ঘরটি পুননির্মাণে যাবতীয় খরচ প্রদান করেন। পাশাপাশি বড়লেখা ফাউন্ডেশন ইউকের অর্থায়নে আরও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top