ওয়েলফেয়ার ভবন সচল করার উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৯
লন্ডন প্রবাসীদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র অবহেলিত ভবনটি ঢেলে সাজাতে, সাধারণ মানুষের ব্যবহার জন্য উন্মুক্ত করা, কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং ভবিষৎ কর্মসূচি নিয়ে লন্ডনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ সোমবার পূর্ব লন্ডনের একটি সেন্টারে বিশিষ্ট কমিনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মোহাম্মদ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে লন্ডন ছাড়াও বিভিন্ন শহর থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র মূল্যবান ভবনটি সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। বক্তারা বলেন, বাংলাদেশিদের প্রাণকেন্দ্র পূর্ব লন্ডনের নিজস্ব এই ভবনটি দীর্ঘদিন যাবত প্রায় অচল অবস্থায় আছে। সাধারণ মানুষের জন্য কোনো প্রকার সেবাদান অথবা ব্যবহার করা হচ্ছে না। অথচ এক সময় এই ভবন থেকে সব ধরণের সার্ভিস প্রদান করা হয়েছে এবং হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। অনেকটা মিনি হাইকমিশনের মতো বিভিন্ন সেবামূলক সার্ভিস দেয়া হত, আজ সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। সেবা দেয়া দূরের কথা, এমনকি অবসর সময় অবকাশের জন্য একটু বসার জায়গা পাওয়াও কঠিন ব্যাপার। সেই পুরাতন সার্ভিসগুলো আবার ফিরিয়ে আনার জন্য সভায় বক্তারা মত প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাটারার্স, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট এমএ মুনিম, প্রবীণ মুরব্বি কবির উদ্দিন, লন্ডনের বর্ণবাদী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক কাউন্সিলর রফিক উল্লাহ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালিক আহমেদ, বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি শাহানুর খান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কিমিউনিটি নেতা জাহাঙ্গীর খান, সংবাদিক শামসুল আলম লিটন, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এনামুল হক চৌধুরী, আব্দুল সফিক, আসিকুর রহমান, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, মোস্তফা মিয়া, খালেদ চৌধুরী, গোলাম মোস্তফা, খায়রুল ইসলাম, সাবেক মেয়র সাইফুল আলম, দিলওয়ার হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

