লন্ডন টাইগার্স স্পোর্টস ক্লাব’র কিট লঞ্চিং ও ডিনার ২৫ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৯
লন্ডন, ১৫ মার্চ : ক্রীড়া সংগঠন ‘লন্ডন টাইগার্স স্পোর্টস ক্লাব’র কিট লাঞ্চিং ও ডিনার অনুষ্ঠান আগামী ২৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ মার্চ মঙ্গলবার ক্লাবের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাবের আগামী এক বছরের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মার্চ পূর্ব লন্ডনের বাইট কলেজ হলে লঞ্চিং ও ডিনার অনুষ্ঠানে কিট লঞ্চিংয়ে পাশাপাশি পরিচয় করিয়ে দেয়া হবে ক্লাবের ফুটবল, ক্রিকেট ও ভলিবল দলের সদস্যদের।
স্পোর্টস ক্লাবের সেক্রেটারি জুবের আহমদ রুহেল লিখিত বক্তব্যে বলেন, লন্ডন টাইগারর্স স্পোর্টস ক্লাব এ বছর লন্ডন ক্রিকেট লীগ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এছাড়া ক্লাবের নিজস্ব উদ্যোগে চলতি বছর ফুটবল, ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টেরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, লন্ডন টাইগারর্স পোর্টস ক্লাব’কে একটি পেশাদারি সংগঠন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। খেলাধুলার পাশাপাশি কমিউনিটির তরুণ মাদকসাক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজেও অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে তাঁদের।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি পাবেল চৌধুরী, পাপ্পু দাস, ডাইরেক্টর মির্জা জুনাক ও সাধারণ সম্পাদক শাওন রহমান।

