সাংবাদিক আহাদ চৌধুরী বাবুর মাতৃবিয়োগ: বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৯
দেশ রিপোর্ট, ১৫ মার্চ ২০১৯: সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ব্রিটবাংলা২৪.কম এর নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু ও পূর্ব লন্ডনের রোমান রোডের রাইটলেইন প্রোপার্টির ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরীর মাতা রেজিয়া বেগম চৌধুরী আর নেই। ১০ মার্চ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে সিলেট শহরের ইলাশকান্দিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত“ীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর নগরীর খাসদবির মদনী জামে মসজিদে জানাজার নামাজ শেষে চৌকিদেখিস্থ হযরত নাসির উদ্দিন সিপাহশালার (রহঃ) মাজার সংলগ্ন আদিনা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আহাদ চৌধুরী বাবুর মাতা রেজিয়া বেগম চৌধুরীর ইন্তেকালে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের। এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাপ্তাহিক দেশ সম্পাদকের শোক
ব্রিটবাংলা২৪.কমের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু ও বিশিষ্ট প্রোপার্টি ব্যবসায়ী ফারুক ফুয়াদ চৌধুরীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্রিটবাংলা২৪ডট কম পরিবারের শোক
এদিকে রেজিয়া চৌধুরীর মৃত্যুতে ব্রিটবাংলা সম্পাদক কামাল মেহেদী ও ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুমসহ কর্মরত সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

