|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় সভা: বড়লেখায় ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় সভা: বড়লেখায় ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৮

লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টি এবং জেনারেল মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর সোমবার ইস্ট লন্ডনের মাইল এন্ডের ইস্ট এন্ড অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সল রহমান ও যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের যৌথ পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহিন ইকবাল।

মববিনিময় সভায় বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়সল রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ট্রেজারার সোহেল রহমান, কোষাধ্যক্ষ সোহেল রহমান, সহ কোষাধ্যক্ষ আবুল কাশেম, আবু রহমান, নজরুল ইসলাম নজু, সলিসিটর আবুল কালাম রুকন, আকবর হুসেন প্রমুখ।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সাবেক কাউন্সিলর আতা রহমান, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হুসেন আহমদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আইটি সেক্রেটারি সালেহ আহমেদ, বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি বেলাল আহমদ, জয়েন্ট সেক্রেটারি সাহেদ আহমদ, ভাইস প্রেসিডেন্ট কাজী নজরুল, নাজমুল ইসলাম, ফয়জুর রহমান, আইনজীবী নাসির উদ্দিন, হাবিবুর রহমান, ব্যবসায়ী আহমদ হুসেন, মিসবা উদ্দিন, সাইফুদ্দিন সুনাম, জুড়ী কলেজের সাবেক অধ্যাপক সফিকুল হক স্বপন, সুজানগর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সেক্রেটারি আজিম উদ্দিন, ফ্রান্স থেকে আগত বড়লেখা ফাউন্ডেশনেরর ফ্রান্স প্রতিনিধি সাবেক জাতীয় দলের ফুটবলার লুলু।

সভায় বড়লেখা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বড়লেখা এবং জুড়ীতে প্রায় ১৩০টি হুইল চেয়ার এবং দুইটি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমরা বড়লেখায় একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি চক্ষু হাসপাতাল চালু করার কাজ শুরু করতে যাচ্ছি।

সাবেক কাউন্সিলর আতা রহমান বলেন, বড়লেখা ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে আমরা প্রত্যেকে নিজের পরিবারের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ সময় তাঁর সহধর্মিণীর জন্য একটি সদস্য ফর্ম পূরণ করে ফাউন্ডেশনের প্রথম মহিলা সদস্যপদ গ্রহণ করেন।

সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, বড়লেখা ফাউন্ডেশন যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর একমাত্র চ্যারিটি সংগঠন। এই সংগঠন পরিচালনায় কিছু সুশীল মানুষ জড়ো হয়েছেন। এটি ক্রমশ সুশীল শ্রেনীর মানুষের প্লাটফর্ম হয়ে ওঠছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংগঠন এক সময় একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হবে। কারণ তাদের সম্মুখে একটি লক্ষ্য আছে। সেই লক্ষ্য হচ্ছে, ইহকালে মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে পরকালীন কল্যাণ লাভ।

সভায় বক্তারা বলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের সাংগঠনিক দক্ষতা, বিশেষ করে বড়লেখার অসহায় মানুষের জন্য কিছু করার যে আপ্রাণ চেষ্টা তার ফসল এই সংগঠন। লন্ডনে সত্যিকার অর্থে বড়লেখা ফাউন্ডেশন ইউকেই একমাত্র চ্যারিটি সংগঠন যা বড়লেখার গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বড়লেখা ফাউন্ডেশনের প্রধান নীতি বাক্য হচ্ছে ‘ইউনিটি ইজ আওয়ার এভিলিটি’, এটা তাঁরা প্রমাণ করেছে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। সমাজের কল্যাণের জন্য কাজ করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, বড়লেখা ফাউন্ডেশনের পরিচালকদের সে গুণটি রয়েছে। মাত্র এক বছরের মধ্যে সংগঠনের তহবিলে প্রায় ১২ হাজার পাউন্ড জমা হয়েছে এবং আরো ৬ হাজার পাউন্ড জমা হওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বক্তারা নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের এই মহৎ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের চাচা বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী সুলভ প্রিন্টিং প্রেস’র স্বত্বাধিকারী ফখরুদ্দিন ফকু এবং ট্রাস্টি শওকত হোসেনের মাতার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টি মাওলানা শফিকুর রহমান। শেষে ডিনারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top