|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৮

প্রতিকূল আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বৃটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ৫ এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০১৮ সম্পন্ন হয়েছে। গত ১৪ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত প্রথম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সাত্তারসহ স্পন্সর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। ফুটবল টুর্নামেন্টে ৯টি দল নিয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে দুপুর ১টায় খেলা শুরু হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যানেল এস ও ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে অপরাজিত চ্যাম্পিয়ন হয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ওয়ানবাংলানিউজ.কম এর ফ্রেন্ডস নিয়ে গড়া ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড। ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সোবহান এবং আইটি সেক্রেটারি সালেহ আহমদ।

ফাইনাল খেলা শেষে অংশগ্রহণকারী সব কয়টি দলকে মেডেল, চ্যাম্পিয়ন দল ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেডকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০০ পাউন্ড প্রাইজমানী, রানার্সআপ দল চ্যানেল এসকে ট্রফি ও ১৫০ পাউন্ড প্রাইজমানী প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং সেক্রেটারি ক মোহাম্মদ জুবায়ের বলেন, আগামীতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে প্রতি বছরই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাটেড এর ম্যানেজার ছিলেন সাংবাদিক মোস্তাক আলী বাবুল, অধিনায়কত্ব করেন ব্রিটবাংলা’র নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী, গোলকিপার ছিলেন ওয়ানবাংলানিউজ এর সম্পাদক জাকির হোসেন কয়েছ। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন এনটিভির চিফ রিপোর্টার আকরাম হোসেন, ইক্বরা বাংলা টিভির সিনিয়র সাংবাদিক সুবাশ দাস, এনটিভির সিনিয়র সাংবাদিক কয়েছ আহমদ রোহেল, ওয়ানবাংলানিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ সোবহান, সাংবাদিক আব্দুল বাছিত রফি ও এখলাছুর রহমান পাক্কু। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top