বার্মিংহামে তৃতীয় ক্রীড়া উৎসব ২৮ আগস্ট
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৮
বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে’র আয়োজনে আগামী ২৮ আগস্ট মঙ্গলবার বার্মিংহ্যাম স্মলহীথ ওয়েলবিং সেন্টারে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক ক্রীড়া উৎসব বার্মিংহাম ২০১৮। মূলত বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অতীতের অবলুপ্তপ্রায় ও ক্রমশ বিলুপ্ত হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুই-সুতা দৌঁড়, বিস্কুট দৌঁড়, মার্বেল দৌঁড়, চেয়ার দৌঁড়, দঁড়ি লাফ, লুডু, দৌঁড়, কানামাছিসহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুনঃপ্রচলন ও আগ্রহ জাগরণের উদ্দেশে এই উৎসবের আয়োজন করা হয়। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দ মতো এক বা একাধিক খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
যুক্তরাজ্যে অন্যতম বৃহৎ এ ক্রীড়া উৎসব এ দেশে পরপর দু’বার সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য ভরপুর নানাধরণের দেশীয় বিনোদনের এমন আয়োজন। দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিকে স্বপরিবারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। ফুটবল ছাড়া কোনো খেলায় এন্ট্রি ফি নেই। শুধুমাত্র ফুটবলে (এন্ট্রি ফি ত্রিশ পাউন্ড) ফুটবল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দল রেজিস্ট্রেশন করা হব। যে কোনো ধরণের তথ্যের জন্য ০৭৯৮৫ ২৫৬ ৩৯৫ নাম্বারে ফোন কিংবা টেক্সট করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

