|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. মাতোয়ারা ফ্রান্স, এমবাপ্পেদের রাজকীয় সংবর্ধনা

মাতোয়ারা ফ্রান্স, এমবাপ্পেদের রাজকীয় সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৮

দেশ ডেস্ক: ১৯৯৮ থেকে ২০১৮। বিশ বছর পর বিশ্বকাপ জেতায় ব্যাপক সংবর্ধনা দেয়া হয় ফ্রান্স ফুটবল টিমকে। রাশিয়া থেকে ট্রফি নিয়ে স্থানীয় সময় বিকাল ৫টা নাগাদ এয়ার ফ্রান্সের একটি বিমানে প্যারিস বিমান বন্দরে নামেন ফরাসি ফুটবল স্কোয়াড। সেখানে একটু বিরতি নিয়ে খোলা গাড়িতে চড়ে প্যারিস গেটে পৌঁছলে লাখ লাখ ফুটবল ভক্তরা তাদের অভিবাদন জানান। পাশাপাশি আাকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ফ্রান্সের জাতীয় পতাকার তিন রং নীল,সাদা ও লাল রং ছিটিয়ে তাদের স্বাগত জানানো হয়। সেখান থেকে তারা সংবর্ধনাস্থল প্যালেস এলিজে পৌঁছলে উষ্ণ অভ্যর্থনা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার মিসেস বিজিত ম্যাক্রোঁ। স্থানীয় সময় বিকাল পৌনে ৮ টার দিকে তাদের প্যালেস এলিজের ভেতর সংবর্ধনা দেয়া হয়।

সেখানে জাতীয় দলের ফুটবলারদের পরিবার, বিভিন্ন ক্লাবের ১,০০০ হাজার শিশুসহ আমন্ত্রিত দুই হাজার সদস্য উপস্থিত ছিলেন। সেখানে তারা ফটোসেশন করেন। সংবর্ধনা শুরুর আগেই বিকাল ৩টা থেকে মানুষের সমাগম বাড়তে থাকে, কেউ আসেন জোড়া-জোড়ায়, কেউ আসেন দল বেঁধে। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। কানায়-কানায় পূর্ণ হয়ে যায় প্যারিস গেট ও তার আশপাশ এলাকার সড়ক। জন সমাগম উপলক্ষে আগেই প্যারিস গেটের আশপাশের কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ কওে দেয়া হয়। এছাড়া, প্যারিস শহরের বার্সিসহ ৬টি মেট্টো স্টেশনের নাম সাময়িকভাবে পরিবর্তন করা হয় জাতীয় ফুটবল দলকে অভিবাদন জানাতে। বার্সি মেট্টো স্টেশনের নাম পরিবর্তন করে করা হয় বার্সি লেজ ব্লুজ। এর আগে রোববার ফ্রান্সে ২জন ফুটবল ফ্যান নিহত হয়েছেন। এর মধ্যে একজন আনচি শহরের ৫০ বছর বয়ষ্ক পুরুষ ফুটবল ফ্যান। রেফারি বাশিঁতে শেষ হুইসেল দেয়ার সঙ্গে সঙ্গে খুশিতে নেচে তিনি একটি লেকে ঝাঁপ দেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। আর অপর একজন জয় সেলিব্রেট করার সময় তার গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় মৃত্যু হয় বলে ফরাসি পুলিশ নিশ্চিত করেছে। এছাড়া মোটর বাইকের ধাক্কার ৩ জন শিশু আহত হয়। দোকান ভেঙে শ্যাম্পেন ও ওয়াইন চুরির ঘটনাও ঘটে।

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top