ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভা, রামাদ্বানে যাকাত ফান্ডে সাহায্য প্রদানের আহবান
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৮
দেশ ডেস্ক : ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এক সভা গত ১০ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমাদুর রশীদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মিছবাহ জামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমদ-উস-সামাদ চৌধুরী জেপি। সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অপারেশন থিয়েটার আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে স্থাপন করা বলে জানানো হয়। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে যাকাত ফান্ড ঘোষণা করা হয়। দেশের গরীব-দুস্থ ও অসহায়দের সাহায্য প্রদানে যাকাত ফান্ডে প্রবাসী বাংলাদেশিদের কাছে সাহায্য প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে যাকাত ফান্ডে ২ লাখ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। তাছাড়া জিএসসি চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান দাতা সদস্য হিসেবে ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। সভায় জুলাইয়ের শেষ সপ্তাহে ম্যানচেস্টার, ব্রাইটন, ইপসূইচ শহরে ৩টি রোড শো আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পাবলিকেশন সেক্রেটারির দায়িত্বে জনমতের বার্তা সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হলে তা অনুমোদন করা হয়। তাছাড়া ফাউন্ডেশনের দাতা সদস্য মরহুম এম এ মতলিব স্মরণে মানিক মিয়ার পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম এ মতিন, ইছবাহ উদ্দিন, ট্রেজারার আবদাল মিয়া, ব্যারিস্টার আতাউর রহমান, মোঃ ফারুক উদ্দিন আহমদ, মনসুর আহমদ খান, কাজী সগীর আহমদ, রফিক মিয়া, মারুফ চৌধুরী, এম এ কাইয়ুম, ইসলাম উদ্দিন, রুহী আহাদ, শামসুল হক, আঙ্গুর আলী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ ও চ্যানেল এস’র হেড অব নিউজ কামাল মেহেদি প্রমূখ।

