সাংবাদিক ও কাউন্সিলারদের সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৮
দেশ, ২৪ মে: গত ২১ মে সোমবার লন্ডনের মিডেলসেক্স স্ট্রিটের মোম্বাই স্কয়ার রেস্টুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন কাউন্সিল থেকে নবনির্বাচিত বাঙালি কাউন্সিলারদের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনায় বর্তমান সরকারের সাফল্য, অগ্রগতি এবং উন্নয়ন অভিযাত্রা তুলে ধরা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সানজিদা খানম এমপি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মোশাররফ হোসেন কাজল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, চ্যানেল আই ইউরোপের এমডি শুয়েব চৌধুরী, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমদ, কাউন্সিলার সিরাজুল হক ও কাউন্সিলার আব্দল হাই প্রমূখ।
অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত প্রায় অর্ধশতাধিক বাঙালি কাউন্সিলার যোগ দেন। বৃটিশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নতুন প্রজন্মের কাউন্সিলারদের স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, হরমুজ আলী, অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক এসএম সুজন মিয়া প্রমূখ।

