মেয়র প্রার্থী অহিদ আহমেদের মায়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৮
দেশ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী ও সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদের মাতা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাহমুদ হোসেনের সহধর্মিনী আর নেই। বৃহস্পতিবার আমেরিকার ডেট্রয় সিটিতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা যুক্তরাষ্ট্রে হবে অনুষ্ঠিত ।

