জগন্নাথপুর-বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৮তম বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৮
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুর-বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৮তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ মার্চ শনিবার জগন্নাথপুরের রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক মহিব চৌধুরী, ট্রাস্টি মুজিবুর রহমান মুজিব এবং হাসনাত আহমদ চুনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, যারা বাঙালি হয়ে যুক্তরাজ্যে বসে বাংলার বুকে ছুরি মারছে তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের আলো-বাতাসে বড় হয়ে মাছ ভাত খেয়ে যারা দেশের বিরুদ্ধে লড়ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়াচ্ছে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে তাদের দেখে যুক্তরাজ্যে জন্ম নেওয়া বাঙালি নতুন প্রজন্মরা বাংলাদেশের প্রতি আগ্রহ হারাবে। প্রবাসীদের উচিত যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ বিরোধীদের প্রতিরোধ করে তাদের সন্তানদের দেশে প্রতি মমত্ববোধ সৃষ্টি করা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান বিজ্ঞানে শিক্ষা অর্জন করতে হবে। আগামী দিনে বাংলা হবে বিজ্ঞানমনস্ক আধুনিক বাংলাদেশ। আধুনিক মানে বেহায়াপনা নয়। নৈতিক ও মানবিক গুনসম্পন্ন মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ এমএ আহাদ, সাবেক সভাপতি সাজ্জাদ মিয়া, ট্রাস্টি হরমুজ মিয়া, নুুরুল হক লালা মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, ট্রাস্টের ট্রাস্টি গোলাম মর্তুজা, সিনিয়র সহ-সভাপতি ইকবাল এম হোসেন, ট্রেজারার আলফাজুর রহমান জাকির, পল্লী বিদ্যুতের পরিচালক আশিকুর রহমান, অধ্যক্ষ আবু ইউসুফ মোহাম্মদ মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ট্রাস্ট থেকে এককালিন বৃত্তিপ্রাপ্ত আমির হোসেন, ট্রাস্টি মুজিবুর রহমান, বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় দেশ সেরা প্রতিযোগী শরিফা জাহান ও শিক্ষার্থী আমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছিত কয়েস। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এসআই আজাদ আলী। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি আলহাজ¦ ইলিয়াস, আব্দাল মিয়া, এখলাছুর রহমান, আব্দুস শহিদ, আব্দুল নুর, আব্দুল মছব্বির দুলু, আব্দুস শহিদ, এলাইছ মিয়া মতিন, এসআর কোরেশী, মোতাহার হোসেন তারা মিয়া, এ বশির কয়েস, আহবাব হোসেন, ফারুক মিয়া, সেলিম রহমান, আনোয়ার আলী, আব্দুল হক জমির, আনহার মিয়া, বকুল আব্দুল সবুর, ফয়জুর রহমান, মোত্তালিব চৌধুরী, ড. সানাওয়ার চৌধুরী, আব্দুল হাশিম প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি

