|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বাংলাদেশের অবিস্মরণীয় জয়

বাংলাদেশের অবিস্মরণীয় জয়


প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৮

দেশ ডেস্ক: নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিকের ব্যাটে বাংলাদেশের অবিস্মরণীয় জয় বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অকুতোভয়ে ব্যাট করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ের পর মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে নিদাহাস ট্রফিতে অবিস্মরণীয় জয় পেলো তারা ৫ উইকেটে। ২৪ বলে চারটি চার ও তিনটি ছয়ে ফিফটি করেন মুশফিক, অপরাজিত ছিলেন ৭২ রানে। মাত্র ৩৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়।

১৯.৪ ওভারে ৫ উইকেটে ২১৫ রান করেছে বাংলাদেশ। ক্রিজে মুশফিকের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ।

দুর্দান্ত সূচনার পথপ্রদর্শক তামিম ইকবাল ও লিটন দাস। তারা শুরু থেকে ঝড় তোলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার মাত্র এক বল আগে লিটন এলবিডাব্লিউ হন নুয়ান প্রদীপের বলে। মাত্র ৫.৫ ওভারে ৭৪ রানের জুটি গড়ে ফিরেন তিনি। ১৯ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৩ রানে আউট হন লিটন।

দলীয় স্কোর ১০০ রান করে দশম ওভারের তৃতীয় বলে থিসারা পেরেরাকে ফিরতি ক্যাচ দেন তামিম। ২৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৭ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার।

এরপর কেবল মুশফিকময় ম্যাচ। তার সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ১৫তম ওভারে আউট হন সৌম্য সরকার। ২২ বলে ২৪ রান করে নুয়ানকে ফিরতি ক্যাচ দেন তিনি। মাহমুদউল্লাহ ৪২ রান যোগ করেন মুশফিককে নিয়ে। তিনি আউট হন ১৮তম ওভারে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। পরের ওভারে সাব্বির রান আউট হন বাজেভাবে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মুশফিক।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশের। থিসারা পেরেরার ইয়র্কারে দুটি রান নেন মুশফিক। দ্বিতীয় বলে মারেন একটি চার। তারপর দৌড়ে দুটি রান নেন মুশফিক। চতুর্থ বলে তার ব্যাটে আসে জয়সূচক রানটি।

এর আগে কুশল মেন্ডিসের ব্যাটে শুরু থেকে ঝড় তুলেছিল শ্রীলঙ্কা, যার শেষ করেন কুশল পেরেরা। দুজনের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে ২১৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। ৬ উইকেটে লঙ্কানরা করে ২১৪ রান। কুশল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে টানা হাফসেঞ্চুরি করেন তৃতীয়বার। তার ৫৭ ও কুশল পেরেরার ৭৪ রানে বড় স্কোর দাঁড় করায় লঙ্কানরা। কিন্তু সেটা যথেষ্ট হলো না। দুর্দান্ত এক ইনিংস খেলে রেকর্ড গড়ে দলকে জেতালেন মুশফিক। নিঃসন্দেহে ম্যাচসেরার পুরস্কারও গেছে তার হাতে।

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top