সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন অসুস্থ: দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৮
লন্ডন, ৮ মার্চ: চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার, শিক্ষক ও সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন অসুস্থ। তিনি বোনম্যারো ক্যান্সারে ভুগছেন। চলতি সপ্তাহে তাঁর শরীরে স্ট্যামসেল ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে। বেথনাল গ্রীন ওকল্যান্ডস সেকেন্ডারী স্কুলের সিনিয়র শিক্ষক আফসার উদ্দিন ব্যক্তি জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় জড়িত। তাঁর রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
জানা গেছে, বছর দিন আগে তাঁর শরীরে মরণব্যাধী ক্যান্সার ধরা পড়ে। শুরু থেকেই চিকিৎসা চলে আসছে। চিকিৎসকরা আশা করছেন, ধীরে ধীরে তিনি সেরে উঠবেন। তিনি শয্যাশায়ী নয়, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।

