বড়লেখার উত্তর শাহবাজপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আমরা ক’জনের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমএস ইলিয়াছ শাহীন এবং ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম. জামাল হোসাইনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, যুগ্ম সম্পাদক আমির উদ্দিন, ইউপি সদস্য মখলিসুর রহমান, তমছির আলী তমন, রফিক উদ্দিন, মাসুক উদ্দিন, কবির আহমদ, বদরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মছকন্দর আলী, তাজ উদ্দিন, শিক্ষক আহমদ রুহেল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আব্দুস শহিদ, কবির আহমদ, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম রাফি, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবাদ আহমদ, শিক্ষক আহমদ রুহেল, শাহবাজপুর সচেতন যুব পরিষদের আহ্বায়ক আতিক জনি, সদস্য আরিফ আহমদ, নাজমুল হক, বাবর আহমদ, রাজু আহমদ, এমরান লতিফ, ইকবাল রাফি, সাব্বির আহমদ, জুয়েল আহমদ, জাবেদ আহমদ, আবু বক্কর প্রমূখ।
উদ্বোধনী খেলায় ভাই-ভাই জুটি নয়াবাজার ২-০ সেটে টাইগার জয়নুল জুটিকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সেলিম আহমদ। উল্লেখ্য, ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১ম পুরস্কার হিসেবে থাকছে একটি ১৪ ইঞ্চি কালার টেলিভিশন, ২য় পুরস্কার একটি স্মার্টফোন, ৩য় পুরস্কার একটি ফিচার ফোন।


