|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকাবাসীর সমাবেশ : অসুস্থ জাহিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি

বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকাবাসীর সমাবেশ : অসুস্থ জাহিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি

প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৮

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের হৃদরোগে আক্রান্ত জাহিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। গত ২২ জানুয়ারি সোমবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে এলাকার প্রবীণ মুববী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে ও ব্যাবসায়ী মোসলেহ উদ্দিন নানজুর পরিচালনায় অনুষ্ঠিত এক ফান্ডরেইজিং ডিনারে প্রবাসী এলাকাবাসী এই অর্থ সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি দেলওয়ার হোসাইন, বিসিএ’র প্রেস সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, কমিউনিটি নেতা শাববীর আহমদ মাতাব, পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন ও মুহিত এ- কোঃ-এর স্বত্বাধিকারী অ্যাকাউন্টেন্ট মুহিত উদ্দিন মনজু।

শুরুতে স্বাগত বক্তব্যে অসুস্থ জাহিদুল ইসলামের বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইমাম মাওলানা আব্দুল মালিক মহসিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শাহীদ আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সেক্রেটারি সাদিকুর রহমান বকুল। বক্তারা অসুস্থ জাহিদুল ইসলামের সাহায্যে এগিয়ে আসতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জাহিদুল ইসলামের পূর্ণ চিকিৎসার জন্য ১৫ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উপস্থিত প্রবাসীদের কাছ থেকে ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। বাকি ৩ হাজার পাউন্ডের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আসতে প্রবাসী বিয়ানীবাজারবাসীর প্রতি আহ্বান জানানো হয়। মোনাজাত শেষে নৈশভোজের মাধ্যমে ফান্ডরেইজিং ডিনারের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top