চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ইউকে’র সভা ২১ জানুয়ারি রোববার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৮
যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (সিইউ) প্রাক্তণ ছাত্রছাত্রীদের একক সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২১ জানুয়ারি রোববার সন্ধ্যা ৫টায় হোয়াইটচ্যাপেল রোডস্থ আল-হামরা রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তণ ছাত্রছাত্রীকে উপস্থিত থাকতে সংগঠনের সভাপতি সালেহ আহমেদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দ আবদুল মাবুদ উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে সালেহ আহমেদকে সভাপতি ও অভিজিৎ ধর বাপ্পিকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ইয়াহিয়াকে ট্রেজারার ঘোষণা করে সভাপতি সালেহ আহমদকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

