|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কবি আহমদ ময়েজকে নিয়ে ‘অধ্যায়’-এর কাব্যসন্ধ্যা রোববার

কবি আহমদ ময়েজকে নিয়ে ‘অধ্যায়’-এর কাব্যসন্ধ্যা রোববার

প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৭

লন্ডন, ৩০ নভেম্বর: তৃতীয় বাংলা বলে খ্যাত লন্ডনের বাংলা পাড়ায় সাহিত্য-সাস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, বিশেষকরে বাংলা কাব্যচর্চায় যারা নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন তাদের অন্যতম সাপ্তাহিক সুরমার সম্পাদক, কবি আহমদ ময়েজ। বোদ্ধা কবি ও সাহিত্যিক মহলে ইতোমধ্যে শুদ্ধতা ও শুভ্রতার কবি হিসেবে খ্যাত এই কবির কিছু নির্বাচিত কবিতা নিয়ে বৃত্ত ভেঙ্গে বিন্দু হয়ে বেরিয়ে আসার স্পর্ধায় পথচলা শুরু লণ্ডনের কবি-সাহিত্যিকদের প্লাটফরম ‘অধ্যায়’ এক কাব্যসন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর, রোববার পূর্ব লণ্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ‘কবি আহমদ ময়েজ কবি ও কবিতা: বিমূর্ত চরণে রাখি কালের ক্ষমা’ শীর্ষক এই মনোজ্ঞ কাব্যসন্ধ্যার নান্দনিক মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

কাব্যসন্ধ্যাটিতে কবির বাছাইকৃত কবিতা থেকে আবৃত্তি করবেন বিলেতের সক্রিয় ও সুপরিচিত আবৃত্তিকারদের অন্যতম তৌহিদ শাকীল, স্মৃতি আজাদ, মোস্তফা জামান নিপুণ, সৈয়দ রুম্মান, সুমা দাস, বর্ণালী চক্রবর্তী, সাগর রহমান ও উর্মিলা আফরোজ। এছাড়াও ছড়াগান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী হিরা কাঞ্চন হিরক এবং একটি বিশেষপর্বে অংশ নেবেন আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন।

অনুষ্ঠানটি অধ্যায়ের ব্যানারে হলেও তা সফল করতে বিলেতের সর্বস্তরের কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ইতোমধ্যে কবিদের অন্যতম সক্রিয় প্লাটফরম ওয়াটসঅ্যাপ গ্রুপ ‘কবিতাস্বজন’ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে। এছাড়া পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারে সম্মত হয়েছে এলবি টুয়েন্টিফোর টিভি। হালকা নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানের। অধ্যায়ের পক্ষ থেকে সবার জন্যে উন্মুক্ত, ৩ ডিসেম্বরের উক্ত কাব্যসন্ধ্যা উপভোগ করার জন্যে বিলেতের বাঙালি কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। উল্লেখ্য, অনুষ্ঠানটিকে কেন্দ্র করে একটি স্মারকও প্রকাশিত হবে। ওই স্মারকগ্রন্থে আবৃত্তির জন্যে কবি আহমদ ময়েজের বাছাইকৃত কবিতার সাথে তাঁর সম্পর্কে বিলেতের সাহিত্যিক-সাংবাদিকদের মূল্যায়নধর্মী লেখা অন্তর্ভূক্ত থাকবে। এখানে উল্লেখ্য, অনেকেই এই কবিকে নিয়ে বিস্তারিত ও সুদীর্ঘ লেখা পাঠিয়েছেন এবং আরো অনেকে লেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু স্মারকটির আকার ছোট রাখার স্বার্থে অনুষ্ঠানে আবৃত্তির বাছাইকৃত কবিতারগুলোর সাথে ইতোমধ্যে যাদের লেখা পাওয়া গেছে তাদের লেখার অংশবিশেষ উক্ত স্মারকে অন্তর্ভূক্ত হবে এবং পরবর্তীতে সব লেখা নিয়ে শীঘ্রই একটি সম্পূর্ণ গ্রন্থ প্রকাশিত হবে।

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top