এলইএ’র শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী বিজনেস কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৭
লন্ডন, ২২ সেপ্টেম্বর: ইস্ট লন্ডনের ঐতিহ্যবাহী সেকেন্ডারি স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেলো দ’দিনব্যাপী বিজনেস এন্ড এন্টারপ্রাইজ কনফারেন্স। এর মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের ব্যবসা ক্ষেত্রে ক্যারিয়ার গঠনের ব্যাপারে উদ্ভুদ্ধ করা হয়। স্কুলের আমন্ত্রনে এই দু’দিনের কনফারেন্সে যোগ দেন ব্রিটেনের অন্যতম সেরা ব্যাংকিং জায়েন্ট বার্কলেইস ব্যাংকের পেশাদার কর্মকর্তা ও ট্রেইনাররা। তারা এ সময় স্কুলের ইয়ার টেন-এর শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে নানা দিকনির্দেশনা এবং ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র-ছাত্রীরা তাদের নিজস্ব বিজনেস আইডিয়া তুলে ধরেন বার্কলেস ব্যাংক অফিসারদের সামনে। এসব আইডিয়া কার্যকর করতে নানা টেকনিক শিক্ষা দেন অফিসাররা।
বিজনেস কনফারেন্সে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শেখার মানসিকতা দেখে অত্যন্ত খুশি স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল আশিদ আলি। তিনি বলেন, পেশাদার এসব ব্যাংকারদের পরামর্শ এবং দিকনির্দেশনা ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে সত্যিকার অর্থে কাজে আসবে। অফিসাররাও সন্তুষ্ট এবং অভিভূত ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিজনেস আইডিয়া দেখে। চার বছর আগে টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল এলাকার কমার্শিয়াল রোডে স্থাপিত হয়, ফ্রি সেকেন্ডারি স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী। পেশাদার ও দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে পাঠদান। শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা লাভ করতে পারে এই লক্ষেই কাজ করে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

