অর্থ প্রতিমন্ত্রী এম, এ মান্নানের সম্মানে ডিনার
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য সফররত গণপ্রজাতন্ত্রী বাংলোদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সম্মানে ডিনার পার্টির আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার
লণ্ডনের সিডকাপের একটি রেস্তোরায় অনুষ্ঠিত ডিনার পার্টিতে জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে কাজ করছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। সেই লক্ষে সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। প্রতিমন্ত্রী এমএ মান্নান আরোও বলেন, সরকার জঙ্গিবাদের বিরু্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দেশে জঙ্গবাদের কোন স্থান নেই। অনুষ্ঠিত ডিনার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সহ সভাপতি অধ্যাপক আবুল হাশেম, সহ সভাপতি হরমুজ আলি, লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ এহসান, ইস্ট লণ্ডন আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, শ্রমিকলীগের সদস্য সচিব এম ইকবাল হুসেন, শ্রমিকলীগ নেতা সৈয়দ বেলাল ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির।


