টাওয়ার হ্যামলেটসে চালু হচ্ছে কমিউনিটি হাব
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৭
টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটি এবং ভলান্টিয়ার সংগঠনের সুবিধার্তে চালু করা হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা স“লিত ষ্ক্রকমিউনিটি হাবম্ব। ১৯ সেপ্টে“র, মঙ্গলবার হোয়াইটচ্যাপেলের খ্রিস্টিয়ান স্ট্রীটে প্রথমবারের মতো এই হাবের উদ্বোধন করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। কমিউনিটি হাবটি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা এবং ভলান্টিয়ার সংগঠনগুলো বিভিন্ন ইভেন্টের জন্য নূন্যতম খরচে ব্যবহার করতে পারবেন। এই হাবটিতে রয়েছে ৮০ জন মানুষ ধারন ক্ষমতাসম্পন্ন দুটি বড় ধরনের মিটিং রুম, কিচেন, সিকিউর স্টোরেজ, ফ্রি ওয়াইফাই, মাব্বি মিডিয়া ইকুইপমেন্ট ইত্যাদি। জন বিগস নির্বাচিত হওয়ার পর কমিউনিটি বিহ্বিংগুলো রিভিউ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই অংশ হিসাবে এটি চালু করা হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে বেথনাল গ্রীণে ২টি এবং ওয়াপিং, ব্রোমলি বাই বো এবং লাইম হাউজে ১টি করে অনুরুপ কমিউনিটি হাব চালু করা হবে। বর্তমানে এগুলো প্রক্রিয়াধীন আছে। সবগুলো চালু হলে টাওয়ার হ্যামলেটসের প্রায় ২ হাজার ভলান্টিয়ার এবং কমিউনিটি সংগঠন উপকৃত হবে বলে আশা করা হচ্চেছ। মঙ্গলবার খ্রিস্টিয়ান স্ট্রীটের কমিউনিটি হাবটি আনুষ্টানিকভাবে উদ্বোধন করে মেয়র জন বিগস বলেন, ভলান্টিয়ার এবং কমিউনিটি সংগঠনগুলো বৈচিত্র্যময় টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দা তথা তাদেরকে সাপোর্ট করার উদ্দ্যেশেই এই কমিউনিটি হাবগুলো চালু করা হচ্চেছ। এই হাবগুলো যাতে তারা স্বল্প খরচে এবং ন্যায়সংগতভাবে বিভিন্ন ইভেন্টের জন্য ব্যবহার করতে পারেন এজন্য সকল ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, সার্ভেতে পাওয়া যে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৭৪টি বিহ্বিং কমিউনিটি হাব হিসাবে থাকলেও সংস্কারের অভাবে এবং দূর্বল ব্যবস্থাপনার জন্য এগুলোর ব্যবহার খুবই কম। মাত্র ৩৫% ঘন্টা এগুলো ব্যবহৃত হয়। এছাড়া ভাড়ার মধ্যেও কোন সামঞ্জস্য নেই। দেখা গেছে কেউ ভাড়া দিচ্চেছন আবার কেউ কোন ভাড়াই দিচ্চেছন না। কোন কোনটিতে পাওয়া গেছে যারা পরিচালনা করছেন তাদের যথাযথ চুক্তিপত্র নেই। এছাড়া ল্যান্ড লর্ড এবং ট্যানেন্টদের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার করে কিছু যেমন উল্লেখ নেই তেমনি ট্যানেন্টদেরও কোন সিকিউরিটি নেই। রিভিউ রিপোর্টে কমিউনিটি হাবগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপন এবং কমিউনিটি ও ভলান্টিয়ার সংগঠনগুলো যাতে এসব হাব ন্যায়সঙ্গতভাবে ও স্বল্প ভাড়ায় বরাদ্দ পেতে পারে এজন্য বিভিন্ন প্রস্তাব করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

