|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে তবলা বাজালেন সুদর্শন দাশ

লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে তবলা বাজালেন সুদর্শন দাশ

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৭

লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে তবলা বাজালেন গিনেজ ওয়ার্লড চ্যাম্পিয়ন সুদর্শন দাশ। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার স্কুলের প্রিন্সিপাল আশিদ আলীর আমন্ত্রণে তিনি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী পরিদর্শন করেন। এ সময় হলভর্তি স্কুলের শিক্ষার্থীদের সামনে তিনি সুরের মূর্ছনায় এশিয়ান সঙ্গিতের অন্যতম বাদ্যযন্ত্র তবলা বাজান। এ সময় স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্টাফ সুদর্শন দাশের তবলার সুর উপভোগ করেন। সুদর্শন দাশ সম্প্রতি একটানা ২৭দিন তবলা বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েন। গিনেজ ওয়ার্লড বুক তার এই অনবদ্য তবলার দক্ষতার স্বীকৃতি দেয়।

এ বিষয়ে প্রিন্সিপাল আশিদ আলী বলেন, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী সর্বদাই স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জনেও উৎসাহ দিয়ে থাকে। বিশেষ স্পোর্টস এবং আর্টসে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গিনেজ ওয়ার্লড রেকর্ডধারী এক ব্যতিক্রমী মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো শিক্ষার্থীদের। আশা করা যাচ্ছে, আর্টস এবং কালচারে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা হতে পারেন সুদর্শন দাশ। ছাত্রছাত্রীদের জন্য স্কুলে আগামীতে নিয়মিত তবলা এবং ঢোলের ওয়ার্কশপ আয়োজনের কথাও জানান প্রিন্সিপাল আশিদ আলী।

উল্লেখ্য, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী প্রতিষ্ঠার পর থেকে গত চার বছরে স্কুলটি পরিদর্শন করেছেন সামাজের অনেক জ্ঞানী ও গুনি ব্যক্তিবর্গ। অনেক অনুপ্রেরণাদায়ী ও বিখ্যাত মানুষের সাথে স্কুলের শিক্ষার্থীরা পরিচিত হতে পেরেছেন। তাদের সাথে সাক্ষাৎ করে অনুপ্রেরণা নিচ্ছেন। এই সুযোগটি সর্বদাই করে দিচ্ছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী আগামী সপ্তাহ থেকে সিরিজ ওপেন ডে আয়োজন করতে যাচ্ছে। এই ওপেন ডে’তে এসে অভিভাবকেরা তাদের সন্তানদের ইয়ার সেভেনে ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top