বৃহত্তর ঢাকাবাসীদের নিয়ে গ্রেটার ঢাকা ক্লাব ইউকে’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর ঢাকাবাসীদের নিয়ে গঠিত হতে যাচ্ছে গ্রেটার ঢাকা ক্লাব ইউকে। গত রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে জিল্লুর রহমান মান্নানের সভাপতিত্বে এক সভায় নাসিম উদ্দিন খানকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান এবং শরীফ উদ্দিন ভূঁইয়া বাবুকে সাধারণ সম্পাদক করে সংগঠনের আংশিক কমিটি ঘোষনা করা হয় । শীঘ্রই কমিটির বাকী সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয় ।
সভায় উপস্থিত ছিলেন আলি আহম্মদ, কবির হোসেন, ডালিয়া লাকুরিয়া, শাহীনুর হোসেন, জুলহাস হোসেন, সাকিব সেন, সফি উদ্দিন আলমগীর, সৈয়দ বিল্লাল, মোহাম্মদ মইনুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ। উল্লেখ্য, বৃহত্তর ঢাকার অধিবাসী যারা যুক্তরাজ্যে বসবাস করেন তারা সবাই ক্লাব ইউকের সদস্য হতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

