|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. শাহপরান মসজিদের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত : নূর বকশ সভাপতি, আনসার মুসতাকিম সেক্রেটারি, আব্দুর রব ট্রেজারার পুননির্বাচিত

শাহপরান মসজিদের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত : নূর বকশ সভাপতি, আনসার মুসতাকিম সেক্রেটারি, আব্দুর রব ট্রেজারার পুননির্বাচিত

প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক, ৩১ আগস্ট : পূর্ব লন্ডনের হ্যাকনী রোডস্থ শাহপরান জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট রোববার বিকেলে মসজিদের প্রথমতলায় অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচনে মসজিদের ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ ও মাওলানা রেজাউল কারিম।

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টি মুহাম্মদ আব্দুল মালিক। ট্রাস্টিদের সম্মুখে বিগত দুই বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নূর বকশ। সেক্রেটারির কার্যক্রমের রিপোর্ট পেশ করেন কাউন্সিলার আনসার মুসতাকিম। পরে ট্রেজারার আলহাজ্ব আব্দুর রব ২০১৬-১৭ অর্থ-বছরের অডিটেড অ্যাকাউন্ট উপস্থাপন করেন। সেক্রেটারি ও ট্রেজারারের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনের কাছে কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। নির্বাচনে আলহাজ্ব মোহাম্মদ নূর বকশ, কাউন্সিলার আনসার মুসতাকিম ও আলহাজ্ব আব্দুর রব নেতৃত্বাধীন গত মেয়াদের ১৫সদস্য বিশিষ্ট কমিটি প্যানেল জমা দেয়। অন্য কোনো প্রতিদ্বন্দ্বি প্যানেল না থাকায় তিন নির্বাচন কমিশনার উক্ত প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত পুর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন, প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ নূর বকশ, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আছকির মিয়া, আলহাজ্ব আতিকুর রহমান জিলু ও আলহাজ্ব আঙ্গুর মিয়া। জেনারেল সেক্রেটারি কাউন্সিলার মুহাম্মদ আনসার মুসতাকিম, এসিসটেন্ট সেক্রেটারি মিসবাহাল ইসলাম, ট্রেজারার আলহাজ্ব আব্দুর রব এসিসটেন্ট ট্রেজারার আলহাজ্ব মতছির আলী, এডুকেশন সেক্রেটারি আলহাজ্ব আতিক মিয়া, এসিসটেন্ট এডুকেশন সেক্রেটারি আলহাজ্ব আবদাল উদ্দিন, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুর রউফ, এসিসটেন্ট স্যোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি আলহাজ্ব মকসুদ উল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন ও পাবলিসিটি সেক্রেটারি আলহাজ্ব মকসুদ মিয়া।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এসিসটেন্ট ট্রেজারার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে তাঁদের ভবিষ্যত পরিকল্পণা তুলে ধরে ট্রাস্টিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন কমিটির এডুকেশন সেক্রেটারি আলহাজ্ব আতিক মিয়া ও অফিস সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতের মাধ্যমে সাধারণ সভা ও নির্বাচনের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম ও খতীব হাফিজ মাওলানা শফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের ডেপুটি ইমাম মাওলানা এখলাছুর রহমান।

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top