|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ব্রিকলেন মসজিদকে হুমকি দিয়ে চিঠি : পুলিশ সুপারের সাথে মসজিদ কমিটির মতবিনিময়

ব্রিকলেন মসজিদকে হুমকি দিয়ে চিঠি : পুলিশ সুপারের সাথে মসজিদ কমিটির মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭

সাম্প্রতিক সময়ে টাওয়ার হ্যামলেটসসহ লন্ডনে অপরাধ বৃদ্ধি পাওয়ায় সর্বত্র উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। উগ্রবাদী একটি চক্র ব্রিটেনের মসজিদগুলোতেও হামলা করার হুমকি দিয়ে ক্রমাগত চিঠি দিচ্ছে। এ থেকে বাদ যায়নি ব্রিকলেন মসজিদও। সম্প্রতি ব্রিকলেইন মসজিদকে টার্গেট করে চিঠি দেওয়া হয়েছে। সরাসরি ফোন করে হুমকি দেয়া হয়েছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে। এরই প্রেক্ষিতে গত ২৬ জুলাই বুধবার দুপুরে টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নারের সাথে মতবিনিময় করেছেন ব্রিকলেন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বারায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় অংশনেন কমিটির ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা সাবেক মেয়র গোলাম মর্তুজা, আব্দুল গফুর খালিসাদার, আব্দুল মছব্বির দুলু মিয়া, পারভেজ খুরেশী, সৈয়দ মর্তুজা আলী, মো: আমির হোসেন, মতিউর রহমান, ইউসুফ কামালী, হাফিজুর রহমান লাকু, আবুল হোসেন, পুলিশ কর্মকর্তা সিয়াব মিয়া, সাংবাদিক জাকির হোসেন কয়েছ প্রমূখ।

এসময় টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নার বলেন, মসজিদগুলিতে বাড়তি নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। তিনি মুসল্লিদের উদ্বিগ্ন না হতে পরামর্শ প্রদান করেন। এছাড়া সভায় সম্প্রতি এসিড আক্রমণ, নাইফ ক্রাইম, ড্রাগ নিয়ন্ত্রনে পুলিশের সহযোগিতা চাওয়া হলে পুলিশ কর্মকর্তা পিটার বলেন, বিগত কিছুদিন যাবত ব্রিটেনে অপরাধ বৃদ্ধি পেলেও টাওয়ার হ্যামলেটসে হেইট ক্রাইমের মতো ঘটনা ঘটেনি। সম্প্রতি সময়ে যে সকল এসিড আক্রমন হয়েছে এসবের কোনটিতেই হেইট ক্রাইমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সবগুলিই গ্যাং সংশ্লিষ্ট কিংবা পরস্পরের বিরোধীতার কারণে হয়েছে। স্যোশাল মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান। এদিকে মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ বারায় এসিড আক্রমন, নাইফ ক্রাইম বৃদ্ধির সাথে অসামাজিক কার্যকলাপ ও প্রকাশ্যে ড্রাগ ডিলিং বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পরামর্শ প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top