|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. অফিসে যাওয়ার জন্য নৌকা কিনল কর অফিস

অফিসে যাওয়ার জন্য নৌকা কিনল কর অফিস


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: কোমর পানি ডিঙিয়ে অফিস করছেন তারা। কারণ বান হোক তুফান হোক কর্মস্থলে যেতেই হবে। প্রবল বৃষ্টি কিংবা জোয়ার এলে সবাইকে এ সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলে না। এমতাবস্থায় উপায় একমাত্র নৌকা। সেই সমস্যা নিরসনে এই বর্ষা মৌসুমে একটি নৌকা কিনেছে চট্টগ্রাম কর অঞ্চল-৪ কর্তৃপক্ষ। আগ্রাবাদ সিডিএ-১ নম্বর সড়কে হাতেখড়ি স্কুলের বিপরীতে কর অঞ্চল-৪ এর কার্যালয়। সেখান থেকে আগ্রাবাদ মূল সড়কের কাছে ভ্যাট অফিসে যাওয়া আসার কাজেই এই নৌকায় যাতায়াতের সুবিধা নিচ্ছেন কর কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি আয়কর দিতে আসা নাগরিকদেরও এই নৌকায় চড়তে দেখা গেছে।

এছাড়া অতিরিক্ত বৃষ্টি ও জোয়ারের পানিতে রহিম ম্যানশনের ছয়তলা ভবনটির সামনের সড়কটি নিয়মিতই কোমর থেকে হাঁটু পানিতে তলিয়ে যায়। যে কারণে বাধ্য হয়েই নৌকা কিনতে হয়েছে তাদের। এ অঞ্চলে কর্মরত কয়েকজন কর্মকর্তা জানান, আগ্রাবাদ সিডিএ এলাকার প্রায় প্রতিটি সড়কের নিয়মিত দৃশ্য এটি। কোনো সড়কে কোমর পানি, কোনোটিতে হাঁটু পানি ওঠে। এ এলাকায় কর্মরত সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আগ্রাবাদ বাদামতলী এলাকায় নেমে সিডিএ এলাকার ভ্যাট অফিসের সামনে এসে পানির কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা নিতে হয়। প্রতিদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে দুই সপ্তাহ আগে লাল রঙের নৌকাটি কেনার কথা স্বীকার করেন কর অঞ্চল-৪ এর কমিশনার আহমেদ উল্লাহ।

তিনি বলেন, প্রায় প্রতিদিনই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মকর্তা-কর্মচারী ও করদাতাদের আসা-যাওয়াসহ দাফতরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্যই নৌকাটি কেনা হয়েছে। তিনি জানান, দুই সপ্তাহ আগে চট্টগ্রামের কুমিরা এলাকা থেকে প্রায় ২৬ হাজার টাকায় নৌকাটি কেনা হয়। যাত্রী নেয়ার পর নৌকাটিকে কর অফিসের একজন দারোয়ান ঠেলে অথবা দাঁড় বেয়ে চালিয়ে নিয়ে যান। আগ্রাবাদ সিডিএ এলাকায় বিভিন্ন ভবনে চট্টগ্রামের আয়কর বিভাগের বিভিন্ন অঞ্চলের কার্যালয় রয়েছে। এছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আবাসিক এলাকার বাসিন্দারা নিয়মিতই এ দুর্ভোগের শিকার হচ্ছেন। কর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, এ এলাকার জলাবদ্ধতা শুধু বৃষ্টির কারণে নয়, রৌদ্রোজ্জ্বল দিনেও জোয়ারের পানিতে সড়ক ডুবে যায়। ফলে আমাদের দুর্ভোগের শেষ থাকে না।

 

বাংলাদেশ এর আরও খবর
বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

অমর একুশে বইমেলা স্থগিত

অমর একুশে বইমেলা স্থগিত

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top