|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ১৬ জুলাই ঢাকা ক্লাব ইউকের পিকনিক

১৬ জুলাই ঢাকা ক্লাব ইউকের পিকনিক

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৭

আগামী ১৬ জুলাই রোববার আনন্দ ভ্রমণে যাচ্ছে ঢাকা ক্লাব ইউকে। গন্তব্য সবুজ ও সমুদ্রের মায়াবী আকর্ষণ আইল অব হোয়াট। ভ্রমণ পিয়াসু, উল্লাসপ্রেমী যে কেউ যোগ দিতে পারেন এই আনন্দযাত্রায়। এদিন সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে সবাইকে জড়ো হতে হবে পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনের ঢাকা বিরিয়ানীর সামনে। ৮টায় ছেড়ে যাবে বাস। যাত্রা পথে সকাল ৯টায় সকালের নাস্তা পরিবেশন করা হবে। ১০টায় ফেরি পারাপার। আনুমানিক সকাল ১১ টায় পিকনিক স্পটে পৌঁছাবে গাড়ি। দুপুর ২টায় লাঞ্চ সরবারহ করা হবে। ৩টা থেকে ৭টা পর্যন্ত চলবে গান-বাজনা আর ঘোরাঘুরি। ৭টায় বিকালের নাস্তা সেরে ৭টা ৩০ মিনিটে ফিরতি যাত্রা শুরু। আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে লন্ডনের স্টেপনি গ্রিনে ফিরে আসবে গাড়ি। আর পুরো আয়োজনে জনপ্রতি খরচ ধরা হয়েছে মাত্র ৫০ পাউন্ড। ১০ বছরের কম বয়সীদের জন্য ৩০ পাউন্ড। আড্ডায় গানে দর্শনীয় আইল অব হোয়াইট ঘুরে আসার এ এক অপূর্ব সুযোগ। আর যাত্রা পথে থাকছে লাইভ মিউজিক ও র‌্যাফল ড্র। প্রতিটি র‌্যাফলের মূল্য দুই পাউন্ড।

ঢাকা ক্লাব ইউকের প্রেসিডেন্ট তারেক চৌধুরী কাজল বলেন, ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিতেই এই আয়োজন। প্রতি বছর ঢাকা ক্লাব ইউকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উল্লাসপ্রেমী মানুষের নতুন কিছু করার সুযোগ করে দেয়। তিনি বলেন, যারা মনের দিক থেকে তরুণ, উদযাপনে আগ্রহী তাদের জন্যই এই আয়োজন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রয় চলছে বলে তিনি জানান। টিকিটের জন্য যোগাযোগ : তারেক চৌধুরী কাজল ০৭৪৩৮ ৫৭৪ ৮৮৭। সাঈদ হামিদ ০৭৫২৫ ৪৮১ ৫৭৪। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top