|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. স্পিকার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার আয়াস মিয়ার সাথে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র মতবিনিময়

স্পিকার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার আয়াস মিয়ার সাথে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৭

দেশ ডেস্ক: টাওয়ার হেমলেটস কাউন্সিল এর নব-নির্বাচিত স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়ার সাথে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ মে সোমবার রাত ৯টায় সময় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ফয়সল আহমেদের সভাপতিত্বে ও রোমান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক আহমেদ সুন্দর, নিজাম উদ্দিন সেলু, আব্দুল মুহিত সুহেল, মুফতি মাওলানা মাহমুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেইন, আহবাব হোসেন খান বাপ্পি, ফজল আহমেদ ফজলু, জালাল আহমদ, মুহিন আলম, ফরহাদ আজাদ, রুহুল আমিন, মোতাহির হোসেন, স্বপন আহমদ, নাজমুল হোসেইন, মিজানুর রহমান রোমান, আনোয়ার আহমদ, মাতাবুর রহমান সেলিম আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা কুলাউড়াবাসী পক্ষ থেকে স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়াকে তাদের এ অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান । বক্তারা বলেন, একজন কুলাউড়ী হিসেবে সাবিনার এ অর্জন সত্যিই গর্বের । এই অর্জন সাবিনার শুধু একার নয় সমগ্র কুলাউড়াবাসীর । ভবিষ্যতে সাবিনা যেন আরোও বড় পরিষরে বৃটেনের বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পারেন বক্তারা সেই আশা ব্যক্ত করেন ।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার নিজেকে কুলাউড়ার মেয়ে হিসেবে গর্ববোধ করে বলেন, তিনি তার সারা জীবন বৃটেনের বাঙালি কনিউনিটির জন্য কাজ করে যেতে চান । তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট কাটের পরও তিনি এবং মেয়র জন বিগস্ একসাথে কাজ করে যাচ্ছেন যাতে কমিউনিটির স্বার্থের কোন ব্যত্যয় না ঘটে ।

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া বলেন, বারার আইন শৃংখলা যাতে আরোও উন্নতি হয় এবং নাইফ ক্রাইম বন্ধের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে ।

শেষে মুফতি মাওলানা মাহমুদ আলীর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

উল্লেখ্য, কাউন্সিলার সাবিনা আক্তার টাওয়ার কাউন্সিলের প্রথম কোন মুসলিম মহিলা স্পিকার এবং বৃটেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা স্পিকার । সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top