|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ছাত্রলীগের ৭০ বছর পূর্তির প্রাক্কালে লন্ডনে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি

ছাত্রলীগের ৭০ বছর পূর্তির প্রাক্কালে লন্ডনে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি


প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭০ বছরে পদার্পনের প্রাক্কালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রথম প্রস্তুতি সভা গত ২৪ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও সর্ব ইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আমির হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সর্বজনাব কয়েস চৌধুরী, মোহাম্মদ মনির হোসেইন, ইমানুজ্জামান চৌধুরী মহী, কৃষিবিদ নাজিম উদ্দিন আহমেদ চৌধুরী, রাফিক উল্লাহ, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আহমেদ হাসান, মুজিবুর রহমান জসিম, ব্যারিস্টার ইমরান আহমদ, শাহ শামীম আহমেদ, আসম মিসবাহ, সারব আলী, কাওসার আহমদ চৌধুরী, আব্দুস শহিদ চৌধুরী, সায়েদ আহমদ সাদ, আমিনুল হক জিলু, বাবুল খান, সিজিল মিয়া, মল্লিক শাকুর ওয়াদুদ, এম এ ফয়সল, সিজিল মিয়া, নানু মোহাম্মদ শেখ, আনাম উদ্দিন, ইকবাল বাল্মিকি, দিলওয়ার হোসেন, নুরে আলম রতন, জলিল চৌধুরী, খসরুজ্জামান খসরু, কবির খান, রাসেল আহমেদ, ইকবাল হোসেন, সুলতান মাহমুদ, একেএম আব্দুল্লাহ, আশিকুল ইসলাম আশিক, সৈয়দ তারেক আহমেদ, আসাদ উদ্দিন, জালাল উদ্দিন করিম, সাহেল আহমেদ তপাদার, মাহমুদ আলী, স্বপন মিয়া, নজরুল ইসলাম, মাসুম আহমেদ, এমএ হোসেন রানা ও এমএ সালাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭০বছরের ইতিহাস-ঐতিহ্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার রূপকল্প ২১ এবং ৪১-এর মর্মকথা ও বর্তমান সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরাই হলো যুক্তরাজ্যস্থ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্মিলনীর মূখ্য উদ্দেশ্য। কেননা, বর্তমান প্রজন্ম- বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য ভাল করে উপলব্ধি করতে পারে না বলেই তারা বিভ্রান্তিতে ভোগে। তারা আদর্শিক রাজনীতি থেকে আজ দূরে সরে যাচ্ছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনার রূপকল্প অনুধাবন করতে হলে জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা ও প্রয়োগ আজ খুবই প্রয়োজন। জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও প্রয়োগের অভাবেই আজ ভাইপ্রীতি বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাঙালি জাতীয়তাবাদের চেতনায় গঠিত একটি জাতীয় ভিত্তিক ছাত্র সংগঠন। ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে বঙ্গবন্ধু তাই বলতেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলা ও বাঙালির ইতিহাস। ছাত্রলীগ কোন আঞ্চলিক সংগঠন নয়। সুতরাং আজ যারা ছাত্রলীগের পুনর্মিলনীর নামে একটি বিভাগের মধ্যে আবদ্ধ রাখতে চান, তারা মূলত সংগঠনের মূল চেতনার বিরুদ্ধেই কাজ করছেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, যারা এখনও আঞ্চলিকতা আর বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন, তাঁরা ভুল বুঝতে পেরে বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ নেতাকর্মীদের পুনর্মিলনী ২০১৭ এই ব্যানারের ছায়াতলে সমবেত হয়ে একটি বিশাল ও স্বার্থক পুনর্মিলনী করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে কিংবা প্রভাব বিস্তার করে জাতীয়ভিত্তিক পুনর্মিলনীকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা করছেন তা পরিহার করারও আহ্বান জানান এবং তাঁদের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করেন। বক্তারা আরো বলেন আমরা বিভেদ নয়; ঐক্যে বিশ্বাস করি। এছাড়া আমরা সবাই মুজিবাদর্শের সৈনিক এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় শেখ হাসিনার পাশে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে চাই। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top